আওয়ার ইসলাম ডেস্ক: ব্রিটেনের লিডস শহরে শায়েখে বাঘা কমপ্লেক্সের উদ্যোগে হযরত বশির আহমদ শায়েখে বাঘা রহ.-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বাংলাদেশি আলেমরা অংশগ্রহণ করেন।
গত ১৮ সেপ্টেম্বর (রোববার) লিডসের যাইতুন ইনস্টিটিউট হলরুমে সিম্পল রিজনের আইডেন্টিটি রিভাইভাল ক্যাম্পেইনের অংশ হিসেবে আলোচনা সভা আয়োজন করা হয়।
সিম্পল রিজনের আইডেন্টিটি রিভাইভাল ক্যাম্পেইনের সাথে একাত্মতা ঘোষণা করেন লিডস ও ব্রাডফোর্ডের বাংলাদেশি আলেম সমাজ।
সিম্পল রিজনের ট্রাস্টি মাওলানা হোসাইন আহমদের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন জামেয়া খাতামুন নাবিয়্যিন ব্রাডফোর্ডের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মুফতি সাইফুল ইসলাম।
মুফতি সাইফুল ইসলাম বলেন, আমাদের উত্তম পূর্বসুরীদের সাথে ভালোবাসা ও সংযোগ তৈরি হবে। বশীর আহমদ শায়খে বাঘা রহ. এর অসাধারণ কর্মজীবন ছিল। আমরা খুব কমই তাঁর সম্পর্কে জানি। এই সমস্ত লোকদের জীবনে লক্ষ্য ছিল। সেই লক্ষ্যে তাঁরা আজীবন কাজ করে গেছেন। আমাদের সমস্যা হলো, আমরা তাদের মত এভাবে লক্ষ্য স্থির করে কাজ করি না। আমাদের এসকল আলেমদের জীবনী পড়ে শিক্ষা গ্রহণ করে নিজেদেরকে অনুপ্রাণিত করতে হবে।
সভায় আলোচকগণ বশির আহমদ শায়েখে বাঘা রহ. এর জীবনী তুলে ধরে বলেন, বশীর আহমদ শায়খে বাঘা রহ. ছিলেন বিংশ শতাব্দীর ভারত উপমহাদেশের প্রখ্যাত সমাজ সংস্কারক আলেমেদ্বীন। ব্রিটিশ বিরোধী স্বাধীন সংগ্রামী এই আলেমের সাহসীকতা, প্রজ্ঞা ও সততার আখ্যান আজও সিলেটসহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মানুষের মুখে শুনতে পাওয়া যায়। বশির আহমদ শায়েখে বাঘা রহ. শাইখুল ইসলাম হোসাইন আহমদ মাদানীর একজন বিশিষ্ট খলিফা ও জমিয়তে উলামায়ে ইসলাম নিখিল পাকিস্তানের নায়েবে আমীর ছিলেন। তাঁর বিশিষ্ট ছাত্রদের মধ্যে ছিলেন শায়খুল হাদীস নূর উদ্দীন গহরপুরী ও আমীনুদ্দীন শায়খে কাতিয়া রহ.।
লন্ডনের বিশিষ্ট ব্যবসায়ী ও যাইতুন ইন্সটিউটের ডিরেক্টর মাওলানা ফয়জুল হাসান চৌধুরীর তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। মাওলানা হোসাইন আহমদ স্বাগত বক্তব্যে শায়খে বাঘা মসজিদ কমপ্লেক্সের মাধ্যমে নেওয়া বিভিন্ন প্রোগ্রামের কথা তুলে ধরেন। বিশেষ করে আইডেন্টিটি রিভাইভাল ক্যাম্পেইন, ফ্যামেলি কাউন্সেলিং ও দাওয়াহ কার্যক্রমের ব্যাপারে নেওয়া পদক্ষেপ বিস্তারিত তুলে ধরেন।
বক্তারা বর্তমান প্রজন্মের কাছে শায়েখে বাঘা রহ.-সহ সকল আলেমদের জীবন ও কর্ম তুলে ধরার প্রয়োজনীয়তা নিয়ে কথা বলেন।
ব্রাডফোর্ড শাহজালাল মসজিদের খতিব মাওলানা এখলাসু