বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

গাজীপুরে ১২ কোটি টাকার সরকারি সম্পত্তি উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গাজীপুর সিটি করপোরেশনের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল সড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ১২ কোটি টাকার সরকারি সম্পদ উদ্ধার করা হয়েছে।

জেলা প্রশাসক আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আজ মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ উচ্ছেদ অভিযান চালান জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মারুফ দস্তেগীর এ উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন। এসময় উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ও আনসার সদস্যরা।

আনিসুর রহমান বলেন, গাজীপুরে সরকারি জমি থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদে বিশেষ কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এ কার্যক্রমের অংশ হিসেবে মহানগরীর হাসপাতাল রোডের এ মূল্যবান সরকারি জমি থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হয়েছে।

তিনি বলেন, জয়দেবপুর মৌজায় ৩৬ শতাংশ খাস জমিতে নানা স্থাপনা নির্মাণ করে অবৈধ দখলদাররা দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছিলেন। পুনরুদ্ধার করা সম্পত্তির আনুমানিক মূল্য প্রায় ১২ কোটি টাকা।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ