মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
ঢাকেশ্বরী মন্দিরে সমকামী বিয়ে, শাস্তির দাবিতে ১২৩০ নাগরিকের বিবৃতি সিরাজগঞ্জে ট্রেন লাইনচ্যুতির ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন  গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু খেলাফত মজলিস লুটন শাখার শিক্ষা সফর অনুষ্ঠিত চার দিনের সফরে ঢাকায় দেওবন্দের মুহতামিম পায়ে হেঁটে হজের উদ্দেশে রওয়ানা করলেন নাটোরের দুলাল হোসেন শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনানুগ ব্যবস্থা: তথ্য উপদেষ্টা সিরাজগঞ্জে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে জামায়াত: নুরুল হক নুর বুধবার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

এসএসসি পরীক্ষার চতুর্থ দিনে অনুপস্থিত ২৭ হাজার, বহিষ্কার ৫৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: এসএসসি ও সমমান পরীক্ষার চতুর্থ দিনে সারাদেশে ২৭ হাজার ৪৯৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। আজ মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

নয়টি সাধারণ শিক্ষাবোর্ডের পরীক্ষায় অনুপস্থিত ছিল ১৬ হাজার ৩৬ জন। এছাড়া মাদরাসা শিক্ষাবোর্ডে ১১ হাজার ৯৭ জন এবং কারিগরি শিক্ষাবোর্ডের পরীক্ষায় ৩৬৩ জন অনুপস্থিত ছিল। একই সঙ্গে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৫৪ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

এদিন দেশের তিন হাজার ৭৯টি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৭ লাখ ৮৬ হাজার ৭৭২ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ১৭ লাখ ৫৯ হাজার ২৭৬ জন। অনুপস্থিত ছিল ২৭ হাজার ৪৯৬ জন, যা মোট পরীক্ষার্থীর এক দশমিক ৫৪ শতাংশ।

এদিকে, অসদুপায় অবলম্বনের দায়ে মঙ্গলবার ঢাকা বোর্ডে ৬ জন, কুমিল্লা বোর্ডে ৫ জন, চট্টগ্রাম বোর্ডে ৫ জন, সিলেট বোর্ড একজন, বরিশাল বোর্ডে ১২ জন, দিনাজপুর বোর্ডে ৫ জন, ময়মনসিংহ বোর্ডে ৪ জন এবং মাদরাসা বোর্ডে ২০ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

-এসআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ