বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমী ও ন্যাশনাল কারিকুলামের সমন্বিত শিক্ষাবোর্ড ইতমিনানের সাফল্য রক্তমাখা পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ জুলাই যোদ্ধার অ্যাপে সমকামী ব্যক্তিকে হলে ডাকলেন ঢাবি ছাত্র, ভুল কক্ষে গিয়ে ধরা শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু প্রবাসী বাংলাদেশিদের জন্য মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা মানব পাচারকারীদের দমন করতে হবে: রিজভী বিএনপির সুপ্ত স্বৈরতন্ত্রের প্রকাশ ঘটেছে হবিগঞ্জে: ইসলামী আন্দোলন সিঁদ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা প্রাচীন পাণ্ডুলিপি গবেষণার প্রশিক্ষণ কর্মশালা শুরু ১ আগস্ট অদৃশ্য খরচই মূল্যস্ফীতির চাপ বাড়াচ্ছে: বাণিজ্যমন্ত্রী

জাপানে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ‘নানমাদোলের’ আঘাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ-পশ্চিম জাপানে আঘাত হেনেছে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় নানমাদোল। রোববার (১৮ সেপ্টেম্বর) রাতে ঘূর্ণিঝড়টি আঘাত হানে।

শক্তিশালী ঝড়ের প্রচণ্ড বাতাস এবং প্রবল বৃষ্টি থেকে লাখ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে যেতে অনুরোধ করেছে কর্তৃপক্ষ।

জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) জানায়, স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে ঘূর্ণিঝড়টি কাগোশিমা শহরে আঘাত হানে।

এতে ঘণ্টায় ২৩৪ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে গেছে। ইতোমধ্যে দক্ষিণ-পশ্চিম কিউশু অঞ্চলের কিছু অংশে ২৪ ঘণ্টারও কম সময়ে ৫০০ মি.মি বৃষ্টিপাত হয়েছে।

কিউশুর কাগোশিমা এবং মিয়াজাকিতে আশ্রয়কেন্দ্রে কমপক্ষে ২০ হাজার মানুষ রাত কাটাচ্ছে। জেএমএ একটি ‘বিশেষ সতর্কতা’ জারি করেছে। এ ধরনের সতর্কতা কয়েক দশকে একবার দেওয়া হয়।

স্থানীয় কর্তৃপক্ষের বরাতে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন এনএইচকে জানায়, ঝড় থেকে বাঁচতে ৭০ লাখেরও বেশি মানুষকে আশ্রয়কেন্দ্রে সরে যেতে বা মজবুত ভবনে আশ্রয় নিতে বলা হয়েছে।

সরিয়ে নেওয়ার সতর্কতা বাধ্যতামূলক নয়। তবে কর্তৃপক্ষকে মাঝে মাঝে বৈরী আবহাওয়ার আগে মানুষকে আশ্রয়কেন্দ্রে যেতে রাজি করাতে বেগ পেতে হয়েছে।

দেশটির প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা ঝড় নিয়ে একটি সরকারি বৈঠক ডাকার পর টুইট করে বলেন, দয়া করে বিপজ্জনক স্থানগুলো থেকে দূরে থাকুন। যদি বিপদের সামান্য শঙ্কাও অনুভব করেন, তবে দয়া করে সরে যান। সূত্র : এনডিটিভি, এএফপি

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ