বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমী ও ন্যাশনাল কারিকুলামের সমন্বিত শিক্ষাবোর্ড ইতমিনানের সাফল্য রক্তমাখা পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ জুলাই যোদ্ধার অ্যাপে সমকামী ব্যক্তিকে হলে ডাকলেন ঢাবি ছাত্র, ভুল কক্ষে গিয়ে ধরা শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু প্রবাসী বাংলাদেশিদের জন্য মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা মানব পাচারকারীদের দমন করতে হবে: রিজভী বিএনপির সুপ্ত স্বৈরতন্ত্রের প্রকাশ ঘটেছে হবিগঞ্জে: ইসলামী আন্দোলন সিঁদ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা প্রাচীন পাণ্ডুলিপি গবেষণার প্রশিক্ষণ কর্মশালা শুরু ১ আগস্ট অদৃশ্য খরচই মূল্যস্ফীতির চাপ বাড়াচ্ছে: বাণিজ্যমন্ত্রী

কোরআন তিলাওয়াতকালে ইন্দোনেশিয়ার এক নারীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পবিত্র কোরআন তিলাওয়াত করা অবস্থায় ইন্দোনেশিয়ার এক নারীর মৃত্যু হয়েছে।  বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকালে রাজধানী জাকার্তার একটি শহরে একটি তিলাওয়াত অনুষ্ঠানে মারা যান তিনি।

ইতিমধ্যেই তার মৃত্যুর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। স্থানীয় নারী শিক্ষা বিষয়ক একটি সংস্থার লাইভ ভিডিওতে তা দেখা যায়।

আলজাজিরা মুবাশিরের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির তাবার্টা শহরে উপস্থিত নারীদের উদ্দেশে পবিত্র কোরআন খতম করছিলেন শিক্ষিকা তাসলিমা।

আরও বলা হয়েছে, কোরআর পাঠ শেষ করে পুনরায় সুরা বাকারা থেকে তিলাওয়াত শুরু করেন তিনি। এরপর সেই সুরার পাঁচ আয়াত পর্যন্ত তিলাওয়াত করেন তিনি।

আয়াতটি হলো, ‘তারা তাদের সৃষ্টিকর্তার পক্ষ থেকে সুপথপ্রাপ্ত এবং তারাই সফলকাম। ’ এর পরই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। কোরআনের সেই আয়াতটি ছিল তার পঠিত সর্বশেষ আয়াত।

তিলাওয়াতের মধ্যভাগে এমন পরিস্থিতিতে কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েন উপস্থিত নারীরা। তাৎক্ষণিক উপস্থিত অনেকে তার সাহায্যে এগিয়ে আসেন। কিন্তু ততক্ষণে তিনি মারা যান। সূত্র: আলজাজিরা মুবাশির

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ