বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
আগস্ট মাসে জ্বালানি তেলের দাম কত বাইরের ফারেগদের ইফতা বিভাগে ভর্তি করবে না মাজাহিরুল উলুম সাহারানপুর এনসিপির কর্মসূচিতে হামলায় চিরতরে আলো হারাল সেই আলিফের এক চোখ এবার মাদরাসা পরিচালকদের জন্য প্রশিক্ষণের আয়োজন করছে আস-সুন্নাহ ফাউন্ডেশন কওমী ও ন্যাশনাল কারিকুলামের সমন্বিত শিক্ষাবোর্ড ইতমিনানের সাফল্য রক্তমাখা পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ জুলাই যোদ্ধার অ্যাপে সমকামী ব্যক্তিকে হলে ডাকলেন ঢাবি ছাত্র, ভুল কক্ষে গিয়ে ধরা শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু প্রবাসী বাংলাদেশিদের জন্য মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা মানব পাচারকারীদের দমন করতে হবে: রিজভী

পাকিস্তানে বন্যার মধ্যেই ডেঙ্গুর প্রকোপ, আক্রান্ত ৪ হাজার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পাকিস্তানে বন্যার ভয়াবহতার মধ্যেই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। কেবল সিন্ধু প্রদেশেই ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯ জনের।

আক্রান্ত শনাক্ত হয়েছে প্রায় চার হাজার। তবে প্রাণহানি ও সংক্রমণের প্রকৃত সংখ্যা আরও বেশি বলে ধারণা করা হচ্ছে। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, বন্যা কবলিত রাজ্যগুলোয় প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু ও ম্যালেরিয়া রোগীর সংখ্যা। নমুনা পরীক্ষা করা ৮০ শতাংশ রোগীর শরীরেই মিলছে ডেঙ্গুর উপস্থিতি।

পাকিস্তানে গেলো তিন মাস ধরে চলা বন্যায়, মৃত্যু হয়েছে প্রায় দেড় হাজার মানুষের। ক্ষতিগ্রস্ত ৩ কোটি ৩০ লাখ বাসিন্দা। দুর্গত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানির তীব্র সংকট। অস্বাস্থ্যকর পরিবেশ চারদিকে। বন্যার জমে থাকা পানিতে বংশবিস্তার করে চলছে এডিস। বাড়ছে বিভিন্ন পানিবাহিত বিভিন্ন রোগও। সূত্র:বিবিসি

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ