বুধবার, ১১ নভেম্বর ২০২৬ ।। ২৬ কার্তিক ১৪৩৩ ।। ১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আগামী শুক্রবার হারামাইনে জুমার খুতবা দেবেন যাঁরা চূড়ান্ত হলো মুফতি তাকী উসমানীর ৭ দিনের বাংলাদেশ সফরসূচি ‘আমি মুসলিম নই, তবু চাই খেলাফত ফিরে আসুক’ অগ্নিকাণ্ড: জামিয়া আশরাফিয়ার পাশে ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ আরও চার দেশের নাগরিকদের জন্য সৌদির ট্যুরিস্ট ভিসা চালু নেত্রকোনার সেই মাদরাসা শিক্ষকের মৃত্যুদণ্ড কপ-৩১ সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির জামিয়া আশরাফিয়ার আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে ছাত্র জমিয়তের নেতারা ‘প্রায় ৯০ হাজার কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প পাইপলাইনে রয়েছে’

কুরআন পাঠকালে রাসুল সা. এর নাম আসলে কী দরূদ পড়তে হয়?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আমরা জানি, আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে বা পড়লে তাঁর উপর দরূদ শরীফ পাঠ করতে হবে।

কুরআন শরীফেও বিভিন্ন স্থানে আমাদের নবীজীর নাম আছে। আমি জানতে চাই, পবিত্র কুরআন পাঠ কালে যখন নবীজীর নাম আসে তখনও কি তাঁর উপর দরূদ পড়া আবশ্যক, না তখন স্বাভাবিকভাবে পাঠ করে যেতে হবে?

উত্তর কুরআন মাজীদ তিলাওয়াতের সময় নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসলে তিলাওয়াতের মাঝে দরূদ শরীফ পড়ার নিময় নেই।

এক্ষেত্রে তিলাওয়াতের ধারাবাহিকতা অব্যাহত রাখবে। আর তিলাওয়াত ছাড়া সাধারণ অবস্থায় রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণ বা শ্রবণ করলে দরূদ শরীফ পড়বে।

-খিযানাতুল আকমাল ৩/৪৬৩; আলমুহীতুল বুরহানী ৭/৫১০; ফাতাওয়া খানিয়া ৩/৪২২; রদ্দুল মুহতার ১/৫১৯

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ