সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মঙ্গলবার রাত থেকেই গ্যাস বিদ্যুতের সংকট দূর হয়ে আগের অবস্থায় ফিরবে’  মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় কাল হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার রাশিয়ার ডিজেল শোধনাগারে হামলা থামাতে জেলেনস্কিকে ট্রাম্পের অনুরোধ তামিলনাড়ুতে মুসলিম ছাত্রীদের শিক্ষার খরচ দেবে থালাপতি বিজয়ের সরকার ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু এশা পড়ে গেলেন মুসল্লিরা, ফজরে এসে দেখেন মসজিদ বিলীন প্রকাশিত হচ্ছে আল্লামা হাফেজ যুবায়ের আহমদ আনছারী রহ. স্মারকগ্রন্থ ইসলামী ব্যাংক নিয়ে মারামারিতে জড়াল দুই পক্ষ, আহত অনেকে নারায়ণগঞ্জে বিতর্কের পর মুসলিম রীতিতে মো. বিল্লালের দাফন সম্পন্ন

পাকিস্তানের ভয়াবহ বন্যায় হাজার কোটি ডলার ক্ষয়-ক্ষতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হামযাহ আল মাহদী

ন্যাশনাল ফ্লাড রেসপন্স কোঅর্ডিনেশন সেন্টার (এনএফআরসিসি) জানিয়েছে, পাকিস্তানের ভয়াবহ বন্যায় গত ২৪ ঘন্টায় ২২ টি ফ্লাইটে ৭০ জন আটকে পড়া লোককে সরিয়ে নেওয়া হয়েছে। মোট ৪৪২৪ আটকে পড়া মানুষকে হেলিকপ্টার উদ্ধার করা হয়েছে।

বেসরকারী টিভি ‘হাম নিউজ’ অনুসারে, এনএফআরসিসি জানিয়েছে, ৬,৫৭৯ কিলোমিটার রাস্তা, ২৪৬ টি সেতু এবং ১৭৩ টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। ৪৮৫ টি আর্মি হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার অভিযান চালানো হয়।

৪ ঘণ্টায় ২২টি ফ্লাইটে ২৯.৯ টন ত্রাণ সামগ্রী বন্যার্তদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। এ পর্যন্ত ৪৪২৪ আটকে পড়া মানুষকে হেলিকপ্টারে করে সরিয়ে নেওয়া হয়েছে, মোট ৪৫ লাখ ৯৭ হাজার ৫৬৯টি বিভিন্ন ওষুধ সংগ্রহ করা হয়েছে।

এনএফআরসিসির তথ্য অনুযায়ী খাদ্যসামগ্রী ৬ হাজার ৮৫৫ টন আর ১২০৩ টন পুষ্টিকর খাদ্য সামগ্রী সংগ্রহ করা হয়েছে, ৬ হাজার ৪৫২ টন খাদ্য ও ১৬৫টি খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

এ পর্যন্ত ৪৩ লাখ ৩০ হাজার ৬১১টি ওষুধ বিতরণ করা হয়েছে। এনএফআরসিসি এর মতে, ক্ষতিগ্রস্ত এলাকায় ২৫০ টিরও বেশি মেডিকেল ক্যাম্পাস প্রতিষ্ঠিত হয়েছে।

পাকিস্তান নৌবাহিনী ৪ টি ত্রাণ কেন্দ্র স্থাপন করে ৬ টি কেন্দ্রীয় পয়েন্টের মাধ্যমে বন্যাহতদের সহায়তা করে যাচ্ছে। তাবুতে সেবা দিচ্ছে প্রায় ৭ হাজার ১৩৯ জন সেনা। পাকিস্তান নৌবাহিনীর ৫৬টি মেডিকেল ক্যাম্পাসে ৩৮ হাজার ৪৯৬ রোগীকে চিকিৎসা দেওয়া হয়ছে।

সি-১৩০ বিমানের ৯০ টি এবং এম আই-১৭ হেলিকপ্টারের ৯২ টি ফ্লাইট পরিচালনা করা হয়েছে। পাকিস্তান বিমান বাহিনীর এ ডাবলিউ-১৩৯ হেলিকপ্টারও ৫৪ টি ফ্লাইট পরিচালনা করেছে। হেলিকপ্টারে ১৫২১ জনকে উদ্ধার করা হয়েছে। সূত্র: ডেইলি পাকিস্তান

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ