মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬ ।। ১৮ ফাল্গুন ১৪৩২ ।। ১৪ রমজান ১৪৪৭

শিরোনাম :
রমজানে বিতর নামাজ পড়ার উত্তম সময় কখন? গণভোটের জনরায়কে বিতর্কিত করার অপচেষ্টা হচ্ছে: খেলাফত মজলিস কওমি থেকে পুলিশে ১০০০ কনস্টেবল নিন পরিবেশ ছাড়পত্র পেলেই বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে: ডিএনসিসি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল  ল’ বোর্ডের এসএসসি ও সমমান পরীক্ষায় নকল প্রতিরোধে জিরো টলারেন্স নীতি গ্রহণ  মহিলা মাদরাসায় অগ্নিকাণ্ড: ব্যাপক ক্ষয়ক্ষতি ‘প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে আরও কার্যকর উদ্যোগ নিতে হবে’ রাজশাহীতে নিখোঁজ দুই মাদরাসা ছাত্র উদ্ধার ইফতার-সাহরিতে অসহায় প্রতিবেশীর খোঁজ রাখুন: শায়খ আহমাদুল্লাহ

গোপালগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাককে ধাক্কা, নিহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গোপালগঞ্জের ডুমদিয়ায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাককে ধাক্কা দিয়েছে। এ সময় তিনজন নিহত হয়েছেন। একই ঘটনায় আরও  বেশ কয়েকজন আহত হয়েছেন। বুধবার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ডুমদিয়া স্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

আজ বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আবু নাইম।

নিহত ব্যক্তির নাম মো. বাচ্চু মোল্লা। তিনি বাসের চালক ছিলেন। নিহত বাকি দুজনের পরিচয় জানা যায়নি।

জানা গেছে, বুধবার রাতে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী দিগন্ত পরিবহন নামে যাত্রীবাহী একটি বাস ঢাকা-খুলনা মহাসড়কের ডুমদিয়া স্ট্যান্ডে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পাশে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই দুজন নিহত হন। পরে আরও একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ইনচার্জ মো. আবু নাইম বলেন, সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। উদ্ধারের বিষয়টি জানিয়েছেন গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আবুল কালাম আজাদ।

তিনি আরও জানান, ডুমদিয়া বাজারে দিগন্ত পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশে থাকা ট্রাককে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলে দুজন ও পরে একজন মারা যান। আহতদের উদ্ধার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ