বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৯ আশ্বিন ১৪৩৩ ।। ১৩ রবিউস সানি ১৪৪৮


‘গণতান্ত্রিক নির্বাচন কুফর’ ফতোয়ার সঙ্গে একমত নই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| মুফতি রেজাউল কারীম আবরার ||

মুহতারাম এনায়েত উল্লাহ আব্বাসি হাফি. এর নামে ইসলামী গবেষণা পরিষদ কর্তৃক একটি বাহাসের আহবান সারাদিন ফেইসবুকে ঘুরাঘুরি করছে। আমি আজ সারাদিন উত্তরবঙ্গে ছিলাম। আমাকে এ বাহাসের আহবানে যে পরিমাণে ম্যানশন করা হয়েছে, সম্ভবত অন্য কাউকে ততটুকু করা হয় নি। এ ব্যাপারে আমার অবস্থান আমি সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে তুলে ধরছি।

গণতান্ত্রিক পদ্ধতির নির্বাচনকে কুফর ফতোয়ার সাথে আমি শ্রদ্ধার সাথে দ্বিমত পোষণ করি।

এনায়েত উল্লাহ আব্বাসি হাফি. এর নামে যে চ্যালেঞ্জটি ফেইসবুকে ঘুরে বেড়াচ্ছে সেটার সূচনা হলো এভাবে: “সম্প্রতি আল্লামা আব্বাসী হুজুর গ*ণ*তন্ত্র এবং গ*ণ*তান্ত্রিক পদ্ধতির নির্বাচনকে কু*ফ*র এবং এর সমর্থনকারীকে অর্থাৎ যারা এটাকে সমর্থন করবে, তাদের কা*ফে*র ফতোয়া দেন।”

গ**ণতন্ত্র কু*ফর এ ফতোয়ায় আমি শতভাগ একমত। এটা নিয়ে তো ডিবেট করার প্রশ্নই আসে না। কুরআন, সুন্নাহর সামান্য জ্ঞান যাদের আছে, তারা সেটা স্বীকার করবে। কিন্তু “গ*ণ*তান্ত্রিক পদ্ধতির নির্বাচনকে কু*ফ*র এবং এর সমর্থনকারী কা*ফে**র” এ ফতোয়ার সাথে আমি শ্রদ্ধার সাথে দ্বিমত পোষণ করি। আমি প্রচলিত নির্বাচনকে কু*ফ*র এবং নির্বাচন সমর্থনকারীকে কা*ফে*র মনে করি না।

গ*ণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের ব্যাপারে দারুল উলূম দেওবন্দ এবং আকাবিরে দেওবন্দের যে অবস্থান, আমারও একই অবস্থান। বিশেষ অবস্থা বিবেচনায় তারা সেটাকে জায়েজ বলেছেন। আমিও জায়েজ মনে করি। বাংলাদেশের ইবরাহীম চতুলী রাহি. হয়ে শায়খুল ইসলাম আল্লামা মুশাহিদ বায়মপুরি রাহি. এর কাল পেরিয়ে আল্লামা আতহার আলি রাহি. পর্যন্ত কাউকে আমি কা*ফে*র মনে করি না। নির্বাচনের ব্যাপারে দারুল উলূম দেওবন্দের অবস্থান অত্যন্ত ভারসাম্যপূর্ণ। দারুল উলূম দেওবন্দের ফতোয়া হলো:

مسلمان کے لیے الیکشن میں کھڑا ہونا شرعاً ناجائز نہیں ہے۔ قوم وملت کی خدمت کرنے کی ترغیب خود احادیث کثیرہ میںآ ئی ہے۔ البتہ مسلمان لیڈر کو چاہیے کہ وہ الیکشن میں کھڑے ہوکر جائز وناجائز کی پرواہ کیے بغیر عمل نہ کرے، جھوٹ فریب دھوکہ اور جھوٹے وعدے سے کلی اجتناب کرے، محض مالی منفعت، دنیاوی لذت،نیز جاہ طلبی کے جذبہ سے کھڑا نہ ہو، کسی سے دب کر غیر اسلامی طریقہ کو اختیار نہ کرے، فرقہ پرست عناصر اور بدکردار لوگوں سے گٹھ جوڑ نہ رکھے، اس کا مقصد صرف اور صرف قوم وملت کی خدمت کرنا، مظلوموں کی امداد کرنا، ناجائز مقدمات میں پھنسے لوگوں کو باعزت بری کرانا ہو وغیرہ۔ (۲) (۳) ووٹ کی شرعی حیثیت کم ازکم شہادت کی ہے، اس کو محض سیاسی ہارجیت کا ذریعہ قرار دینا سخت نادانی ہے، قرآن وسنت کی رو سے واضح ہے کہ نااہل، ظالم، فاسق اورغلط آدمی کو ووٹ دینا گناہِ عظیم ہے، اسی طرح ایک اچھے نیک اور قابل آدمی کو ووٹ دینا ثواب بلکہ ایک فریضہ شرعی ہے، قرآن کریم میں جیسے جھوٹی شہادت کو حرام قرار دیا ہے اسی طرح سچی شہادت کو واجب اور لازم فرمایا ہے، ارشاد باری ہے کُونُوا قَوَّامِینَ لِلّ