বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

মুফতী ইবরাহিম খাঁনের ইন্তেকালে চরমোনাই পীরের মাগফিরাত কামনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব প্রতিবেদক: আল-জামিয়াতুল ইসলামিয়া হামিউস সুন্নাহ মেখল মাদরাসার প্রধান মুফতি ও দেশবরেণ্য ওয়ায়েজ আল্লামা ইসমাইল খাঁন সাহেবের শ্রদ্ধেয় পিতা মুফতী ইবরাহিম খাঁন রহ. এর ইন্তেকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই মাগফিরাত কামনা করেছেন।

মুফতিয়ে আযম আল্লামা ফয়জুল্লাহ রহ. এর নাতনি জামাই ও হাতেগড়া শাগরেদ, মেখল মাদরাসার প্রবীণ উস্তাদ ও প্রধান মুফতী আল্লামা ইবরাহিম খাঁন সাহেব (রহ.) গত মঙ্গলবার ১২.০০ টার সময় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

এক শোক বিজ্ঞপ্তিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেন, মুফতী ইব্রাহিম খাঁন সাহেব রহ. ইসলামী ফিকাহ্ শাস্ত্রে দেশের একজন অন্যতম ফকীহ ছিলেন। তিনি ছিলেন মুফতিয়ে আযম আল্লামা ফয়জুল্লাহ রহ. এর হাতেগড়া শাগরেদ।কুরআন সুন্নাহ্ অনুসরণ অনুকরণ ও বিদআত বর্জনে তিনি ছিলেন অনুসরণীয় অনুকরণীয় ব্যক্তিত্ব। ওয়াজ, নসিহত ও লেখনীর মাধ্যমে সমাজে প্রচলিত শিরক, বিদআত ও সামাজিক কুসংস্কারের মূল উৎপাটনে তিনি ছিলেন মুফতিয়ে আযম রহ. এর বাস্তব প্রতিচ্ছবি। তিনি হাদিসের ব্যাখ্যা, শিরক-বিদাআতসহ দরসে নেজামীর বিভিন্ন বিষয়ে অনেক কিতাব রচনা করেছেন।

ব্যক্তিগত জীবনে তিনি অত্যন্ত খোদাভীরু, সহজ সরল, উত্তম চরিত্রের অধিকারী, সুশৃংখল ও আকাবির আসলাফের বাস্তব প্রতিচ্ছবি ছিলেন। তাঁর ইন্তেকালে জাতি একজন দ্বীনের একনিষ্ঠ আলেম, সুন্নাতে রাসুলের বাস্তব নমুনা ও ইসলামী ফিকাহ্ শাস্ত্রের বিজ্ঞ মুফতি ও একজন প্রকৃত জ্ঞান সাধক হারালো। তাঁর শূণ্যতা কখনো পূরণ হওয়ার নয়। পীর সাহেব চরমোনাই মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকাহত পরিবার, শাগরেদ ও সকল শুভাকাঙ্খীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ