বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

ডিসেম্বরেই বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি করতে চায় আদানি গ্রুপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চলতি বছরের শেষ নাগাদ বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরুর পরিকল্পনা করছেন। ভারতের শীর্ষ ব্যবসায়িক গোষ্ঠী আদানি গ্রুপ বাংলাদেশের বিদ্যুৎ সরবরাহের আগ্রহ প্রকাশ করেছে। পূর্ব ভারতের ঝাড়খন্ড রাজ্যের গোড্ডা জেলায় ১ হাজার ৬০০ মেগাওয়াট ক্ষমতার কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র তৈরি করছে আদানি পাওয়ার।

গত সোমবার (৫ সেপ্টেম্বর) রাতে দিল্লি সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎকালে এ আগ্রহের কথা জানিয়েছেন ভারতীয় ধনকুবের গৌতম আদানি।

এরপর এক টুইটার পোস্টে তিনি জানান, অচিরেই ঝাড়খন্ড রাজ্যে আদানি পাওয়ার লিমিটেডের ১.৬ গিগাওয়াট সক্ষমতার বিদ্যুৎ কেন্দ্রটি চালু হবে। এখান থেকে সরাসরি সঞ্চালন লাইনের মাধ্যমে আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে রপ্তানি শুরু হবে। প্রতিবেশীদের সাথে সম্পর্ক দৃঢ় করতে ভারতের অবকাঠামো ব্যবহারের লক্ষ্য রয়েছে, তার সাথে সঙ্গতিপূর্ণ এই প্রকল্পটি।

ব্লুমবার্গের প্রতিবেদন অনুসারে, এশিয়ার সেরা ধনকুবের আদানির ব্যবসায়িক সাম্রাজ্য বন্দর, অবকাঠামো ও এনার্জি খাতে বিস্তৃত। তিনি শ্রীলঙ্কাতেও বিনিয়োগ করেছেন।

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর থেকেই বিশ্ববাজারে গ্যাস ও কয়লার দাম বাড়তে থাকলে, জ্বালানি সংকটে পড়ে বাংলাদেশ। বিদ্যুৎ উৎপাদনে দেশের রয়েছে আমদানি করা এসব জীবাশ্ম জ্বালানীর ওপর ব্যাপক নির্ভরশীলতা। তার সাথে রয়েছে, রপ্তানি-নির্ভর অর্থনীতিকে সমর্থন দিতে ২০৪১ সাল নাগাদ বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বর্তমানের দ্বিগুণ করার লক্ষ্য।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ