বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

গত ২৪ ঘণ্টায় ২৮২ জনের করোনা শনাক্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় আরো ২৮২ জনের মধ্যে নভেল করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ৬ দশমিক ৯৪ শতাংশে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বুধবার (৭ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় চার হাজার ৬৬ নমুনা পরীক্ষা করে ২৮২ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।

এর আগে, এক মাস পর সোমবার (৫ সেপ্টেম্বর) এক দিনে ৩৩৩ কোভিড রোগী শনাক্তের কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। সেদিন শনাক্তের হার ছিল ৬ দশমিক ৬৮ শতাংশ।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) শনাক্ত হয় ৩১৩ জন নতুন কোভিড রোগী। শনাক্তের হার আরো বেড়ে ৬ দশমিক ৭১ শতাংশ হয়। বুধবার নতুন রোগীর সংখ্যা তিনশর নিচে নামলেও শনাক্তের হার প্রায় সাত শতাংশের কাছাকাছি পৌঁছে গেছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ