বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
আগস্ট মাসে জ্বালানি তেলের দাম কত বাইরের ফারেগদের ইফতা বিভাগে ভর্তি করবে না মাজাহিরুল উলুম সাহারানপুর এনসিপির কর্মসূচিতে হামলায় চিরতরে আলো হারাল সেই আলিফের এক চোখ এবার মাদরাসা পরিচালকদের জন্য প্রশিক্ষণের আয়োজন করছে আস-সুন্নাহ ফাউন্ডেশন কওমী ও ন্যাশনাল কারিকুলামের সমন্বিত শিক্ষাবোর্ড ইতমিনানের সাফল্য রক্তমাখা পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ জুলাই যোদ্ধার অ্যাপে সমকামী ব্যক্তিকে হলে ডাকলেন ঢাবি ছাত্র, ভুল কক্ষে গিয়ে ধরা শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু প্রবাসী বাংলাদেশিদের জন্য মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা মানব পাচারকারীদের দমন করতে হবে: রিজভী

আবারও বাড়লো এলপিজির দাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আবারও বাড়লো এলপিজির দাম। গ্রাহক পর্যায়ে ১২ কেজি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম ১৬ টাকা বাড়িয়ে ১ হাজার ২৩৫ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

বুধবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় এক সংবাদ সম্মেলনে এলপিজির নতুন এ দাম ঘোষণা করে বিইআরসি। আজ বুধবার দুপুর ১টা থেকে কার্যকর হবে।

এলপিজি তৈরির মূল উপাদান প্রোপেন ও বিউটেন সরকার বিভিন্ন দেশ থেকে আমদানি করে বাংলাদেশ। সৌদি আরবের প্রতিষ্ঠান আরামকো প্রতি মাসে এলপিজির এই দুই উপাদানের মূল্য প্রকাশ করে, যা সৌদি কার্গো মূল্য (সিপি) নামে পরিচিত। সৌদি সিপিকে ভিত্তিমূল্য ধরেই প্রতি মাসে দেশে ভোক্তা পর্যায়ে এলপিজি কত দামে বিক্রি হবে, তা সমন্বয় করে বিইআরসি।

বিইআরসি'র বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সৌদি আরামকো ঘোষিত সেপ্টেম্বর মাসের সৌদি সিপি অনুযায়ী এ মাসের জন্য বেসরকারি এলপিজির মূল্যহার সমন্বয়ের বিষয়ে কমিশন আদেশ ঘোষণার জন্য অনুষ্ঠেয় ভার্চুয়াল সংবাদ সম্মেলন অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। এ ভার্চুয়াল সংবাদ সম্মেলনের তারিখ ও সময় যথাসময়ে সংশ্লিষ্ট সবাইকে জানানো হবে।

এর আগে ২ আগস্ট আন্তর্জাতিক বাজারে দাম কমায় আগস্ট মাসের জন্য এলপিজির ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৫ টাকা কমিয়ে ১ হাজার ২১৯ টাকা নির্ধারণ করা হয়েছিলো।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ