মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
ঢাকেশ্বরী মন্দিরে সমকামী বিয়ে, শাস্তির দাবিতে ১২৩০ নাগরিকের বিবৃতি সিরাজগঞ্জে ট্রেন লাইনচ্যুতির ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন  গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু খেলাফত মজলিস লুটন শাখার শিক্ষা সফর অনুষ্ঠিত চার দিনের সফরে ঢাকায় দেওবন্দের মুহতামিম পায়ে হেঁটে হজের উদ্দেশে রওয়ানা করলেন নাটোরের দুলাল হোসেন শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনানুগ ব্যবস্থা: তথ্য উপদেষ্টা সিরাজগঞ্জে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে জামায়াত: নুরুল হক নুর বুধবার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

দেখে নিন এসএসসি পরীক্ষার সময়সূচি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আগামী ১৫ সেপ্টেম্বর থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা শুরু হতে যাচ্ছে। এসএসসি পরীক্ষা সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত হওয়ার কথা থাকলেও সার্বিক দিক বিবেচনা করে যানজট এড়াতে তা পিছিয়ে বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

প্রকাশিত রুটিন অনুসারে, ১৫ সেপ্টেম্বর বাংলা (আবশ্যিক) প্রথম পত্র ও সহজ বাংলা প্রথম পত্র, ১৭ সেপ্টেম্বর বাংলা (আব্যশিক) দ্বিতীয় পত্র ও সহজ বাংলা দ্বিতীয় পত্র, ১৯ সেপ্টেম্বর ইংরেজি (আবশ্যিক) প্রথম পত্র এবং পরদিন ২০ সেপ্টেম্বর ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয় পত্র, ২২ সেপ্টেম্বর গণিত।

২৪ সেপ্টেম্বর পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়), বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা এবং ফিন্যান্স ও ব্যাংকিং, পরদিন গার্হস্থ্য বিজ্ঞান (তত্ত্বীয়), কৃষি শিক্ষা, সংগীত, আরবি, সংস্কৃত, পালি, শারীরিক শিক্ষা ও ক্রীড়া, চারু ও কারুকলা (তত্ত্বীয়), ২৬ সেপ্টেম্বর রসায়ন (তত্ত্বীয়) এবং পৌরনীতি ও নাগরিকতা ও ব্যবসায় উদ্যোগ, পরদিন ২৭ সেপ্টেম্বর ভূগোল ও পরিবেশ, ২৮ সেপ্টেম্বর জীববিজ্ঞান (তত্ত্বীয়) ও অর্থনীতি, ২৯ সেপ্টেম্বর হিসাববিজ্ঞান এবং ১ অক্টোবর উচ্চতর গণিত (তত্ত্বীয়) পরীক্ষার মাধ্যমে এসএসসি পরীক্ষা শেষ করা হবে।

শিক্ষামন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এবার এসএসসি ও সমমানের পরীক্ষার্থী সংখ্যা ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন। আগের বছরের তুলনায় এবার ২১ হাজার ৩৮৬ পরীক্ষার্থী কম। তবে প্রতিষ্ঠান বেড়েছে ৫৫৬টি। এছাড়া কেন্দ্র বেড়েছে ১১১টি।

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা ১৯ জুন থেকে শুরু হওয়ার কথা ছিল। তবে সিলেট, সুনামগঞ্জসহ কয়েকটি অঞ্চলে ভয়াবহ বন্যা শুরু হওয়ায় ১৭ জুন পরীক্ষা স্থগিতের ঘোষণা আসে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ