বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

আরও তিনটি মেরিন একাডেমি হবে: নৌপরিবহন প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশে আরও তিনটি মেরিন একাডেমি স্থাপন করা হবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

আজ সোমবার (৫ সেপ্টেম্বর) সচিবালয়ে নতুন চার মেরিন একাডেমির উন্নয়ন, আর্থিক ও প্রশাসনিক সংক্রান্ত সভায় এ তথ্য জানান প্রতিমন্ত্রী।

এতে সভাপতিত্ব করেন খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বরিশাল, রংপুর, সিলেট ও পাবনা- নতুন এ চারটি মেরিন একাডেমি এবং চট্টগ্রামের পুরোনো একটিসহ দেশে মোট পাঁচটি মেরিন একাডেমি রয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আরও তিনটি মেরিন একাডেমি স্থাপন করা হবে।

খালিদ মাহমুদ বলেন, মেরিন একাডেমিগুলো দক্ষ নাবিক তৈরি করতে পারবে। বাংলাদেশ মেরিন একাডেমির ৫৪তম ব্যাচ থেকে পাস করা (এ বছরের ফেব্রুয়ারিতে) ৩৫৯ জনের চাকরি দেশি-বিদেশি জাহাজে হচ্ছে। ফিমেল ক্যাডেটরা আমেরিকা, অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুরের জাহাজে নিয়োগ লাভ করেছে। বাংলাদেশের দক্ষ নাবিকদের সুযোগ আছে।

প্রতিমন্ত্রী বলেন, আমরা আরও দক্ষ নাবিক তৈরি করবো। এতে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় হবে। নতুন চারটি মেরিন একাডেমির অনেক চ্যালেঞ্জ আছে। সেগুলো ওভারকাম করতে হবে।

বৈঠকে নতুন চারটি মেরিন একাডেমির জনবল নিয়োগ, বাজেট, সিমুলেটর ক্রয়, জমি অধিগ্রহণসহ অন্যান্য বিষয়ে আলোচনা হয়। চারটি নতুন মেরিন একাডেমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটির এফিলিয়েশন পেয়েছে সভায় জানানো হয়।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ