বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
ইরান অভিযানে বড় বাধা মার্কিন অস্ত্রের ঘাটতি: যৌথ বাহিনীর প্রধান কেইন এনআইডি সংশোধন ও হারানো কার্ড তুলতে নতুন ফি নির্ধারণ করলো ইসি গোল্ডকাপ ফুটবলে মাদরাসা ছাত্রীদের দল বাধ্যতামূলক নয়: শিক্ষামন্ত্রী ইসরায়েলি বাহিনীতে বিদ্রোহ, ঘাঁটি ছেড়ে পালাল শত শত সেনা আগস্ট মাসে জ্বালানি তেলের দাম কত বাইরের ফারেগদের ইফতা বিভাগে ভর্তি করবে না মাজাহিরুল উলুম সাহারানপুর এনসিপির কর্মসূচিতে হামলায় চিরতরে আলো হারাল সেই আলিফের এক চোখ এবার মাদরাসা পরিচালকদের জন্য প্রশিক্ষণের আয়োজন করছে আস-সুন্নাহ ফাউন্ডেশন কওমী ও ন্যাশনাল কারিকুলামের সমন্বিত শিক্ষাবোর্ড ইতমিনানের সাফল্য রক্তমাখা পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ জুলাই যোদ্ধার

ঢাকা কলেজে সংঘর্ষ, অবস্থা থমথমে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর ঢাকা কলেজের দুই হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শনিবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনার সূত্রপাত। এরপর থেকে কলেজ ক্যাম্পাস ও তার আশপাশে থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সতর্ক অবস্থায় আছে পুলিশ।

রাতে বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন নিউ মার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান।

তিনি বলেন, ‘ঢাকা কলেজের হলের উত্তর ও দক্ষিণ ব্লকের শিক্ষার্থীদের মধ্যে রাত সাড়ে ৯টার দিকে সংঘর্ষের সুত্রপাত ঘটে। এখন (রাত ১১) পরিস্থিতি থমথমে। আমরা অবস্থান নিয়ে আছি।’

কী নিয়ে সংঘর্ষের সূত্রপাত জানতে চাইলে এসি শরীফ বলেন, শুনেছি হলের ক্যান্টিনে খাবার পরিবেশনকে কেন্দ্র করে এ সংঘর্ষের শুরু। তারপর বিষয়টি হলের উত্তর এবং দক্ষিণ ব্লকের শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে পড়ে। এ বিষয়ে আমরা বিস্তারিত জানার চেষ্টা করছি। শিক্ষার্থীরা এখন শান্ত থাকলেও পরিস্থিতি যাতে উত্তপ্ত না হয়ে ওঠে সেদিকে নজর রাখছি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ