বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

আগস্ট মাসে রপ্তানি বেড়েছে ৩৬ শতাংশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চলতি অর্থবছরের আগস্টে রপ্তানি থেকে বাংলাদেশের আয় গত বছরের একই সময়ের তুলনায় ৩৬ শতাংশ বেড়েছে। আজ রোববার (৪ সেপ্টেম্বর) রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) হালনাগাদ যে তথ্য প্রকাশ করেছে।

হালনাগাদে দেখা যাচ্ছে, ২০২২-২৩ অর্থবছরের দ্বিতীয় মাস আগস্টে ৪৬০ কোটি ৭০ লাখ ডলারের পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ।

এর আগে ২০২১-২২ অর্থবছরের অগাস্টে ৩৩৮ কোটি ৩০ লাখ ডালারের পণ্য রপ্তানি হয়েছিল; যা সেই সময়ের চেয়ে প্রবৃদ্ধি হয়েছে ৩৬ দশমিক ১৮ শতাংশ। চলতি অর্থবছরের আগস্টে ৪৩০ কোটি ডলারের পণ্য রপ্তানির আশা করেছিল সরকার, সে হিসাবে আয় হয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে ৭ দশমিক ১৪ শতাংশ বেশি।

এবারের অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ৩৯৮ কোটি ৪৮ লাখ টাকার পণ্য রপ্তানি হয়েছিল; যা আগের বছরের একই সময়ের চেয়ে ১৪ দশমিক ৭২ শতাংশ বেশি ছিল।

রপ্তানির এই উচ্চপ্রবৃদ্ধিতে বরাবরের মতোই বিশেষ ভূমিকা রয়েছে তৈরি পোশাক, হোম টেক্সটাইলসহ অন্যান্য পোশাক পণ্যের। তবে ইউক্রেইন যুদ্ধকে কেন্দ্র করে বাংলাদেশের পোশাক রপ্তানির অন্যতম বাজার ইউরোপ ও আমেরিকায় মূল্যস্ফীতির কারণে ওই অঞ্চলে পোশাক রপ্তানি স্বাভাবিকের চেয়ে কমে গেছে বলে শিল্প মালিকদের ধারণা।

ইপিবির তথ্যে দেখা যায়, নতুন অর্থবছরের প্রথম দুই মাস শেষে দেশের রপ্তানি আয়ে ২৫ দশমিক ৩১ শতাংশ প্রবৃদ্ধি রয়েছে। দুই মাস মিলিয়ে মোট রপ্তানি হয়েছে ৮৫৯ কোটি ১৮ লাখ ডলার, যা লক্ষ্যমাত্রার চেয়েও ৪ দশমিক ৫২ শতাংশ বেশি।

গেল দুই মাসে তৈরি পোশাক রপ্তানি হয়েছে ৭১১ কোটি ২৬ ডলারের, এই খাতে প্রবৃদ্ধি এসেছে ২৬ শতাংশ। দুই মাসে ২৬ কোটি ৮৫ লাখ ডলারের হোম টেক্সটাইল রপ্তানি হয়েছে। যা আগের অর্থবছরের একই সময়ের চেয়ে ৫৩ শতাংশ বেশি। হোম টেক্সটাইল একটি উদীয়মান খাত হিসাবে রূপ নিচ্ছে।

এই সময়ে চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি হয়েছে ২২ কোটি ৩২ লাখ ডলারের, প্রবৃদ্ধি প্রায় ২৮ শতাংশ। পাটপণ্য রপ্তানি হয়েছে ১৫ কোটি ৬৬ লাখ ডলারের; প্রবৃদ্ধি প্রায় ২৩ শতাংশ। গত দুই মাসে তিন কোটি ৩৩ লাখ ডলারের প্লাস্টিক পণ্য রপ্তানির ফলে ৬০ শতাংশ প্রবৃদ্ধির দেখা মিলেছে।

-এসআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ