বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

শ্রীলঙ্কায় ফিরলেন গোতাবায়া রাজাপাকসে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তার্জতিক ডেস্ক: শ্রীলঙ্কায় ফিরেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। স্থানীয় সময় শনিবার (৩ সেপ্টেম্বর) ভোরে থাইল্যান্ড থেকে শ্রীলঙ্কায় আসেন তিনি। খবর আল জাজিরা’র।

জানা গেছে, সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রাজধানী কলম্বোতে খুব ভোরে অবতরণ করেন গোতাবায়া রাজাপাকসে। শ্রীলঙ্কার কয়েকজন মন্ত্রী বিমানবন্দরে গোতাবায়ার সঙ্গে দেখা করেছেন।

শ্রীলঙ্কায় চরম অর্থনৈতিক সংকট ঘিরে শুরু হওয়া গণবিক্ষোভের জেরে গত ১৩ জুলাই দেশ ছাড়েন গোতাবায়া। সামরিক বাহিনীর সহযোগিতায় দেশ ছেড়ে পালান তিনি। প্রথমে মালদ্বীপ এবং এরপর সেখান থেকে সিঙ্গাপুরে যান গোতাবায়া। পালিয়ে যাওয়ার প্রায় দুইমাস পর দেশে ফিরেছেন তিনি।

এর আগে, শুক্রবার (২ সেপ্টেম্বর) শ্রীলঙ্কার এক প্রতিরক্ষা কর্মকর্তা জানান, কার্যত একজন কারাবন্দির মতো গোতাবায়া থাইল্যান্ডের হোটেলে অবস্থান করছেন। তিনি দেশে ফিরতে আগ্রহী।

শ্রীলঙ্কার সংবিধানে সাবেক প্রেসিডেন্টদের সরকারিভাবে বাড়ি, গাড়ি ও দেহরক্ষীর সুবিধা দেয়ার কথা বলা আছে বলেও উল্লেখ করেন ওই প্রতিরক্ষা কর্মকর্তা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ