শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

মাওলানা রফীক আহমদ জমিরাবাদী অসুস্থ, দোয়ার আবেদন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম
নির্বাহী সম্পাদক>

চট্টগ্রামের ঐতিহ্যবাহী মাদরাসা আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার সিনিয়র মুহাদ্দিস শারেহুল হাদিস, ইফাদাতুল মুসলিম শরহে সহিহ মুসলিম ও ঈযাহুল মিশকাতসহ কয়েকটি হাদিস গ্রন্থের ব্যাখ্যাকার মাওলানা রফীক আহমদ জমিরাবাদী অসুস্থ। দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন পরিবার।

আজ শনিবার মাওলানা রফীক আহমদ জমিরাবাদীর ছেলে মাওলানা রিজওয়ান রফীক জমীরাবাদী আওয়ার ইসলামকে জানান, তিনবছর আগ থেকেই তিনি মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়েন। বার্ধক্যজনিত নানান রোগে আক্রান্ত তিনি। বর্তমানে পটিয়া জেনারেল হাসপাতালে ভর্তি আছেন। হাসপাতালের সিনিয়র ডাক্তার এজিএম আবু সুফিয়ানের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে। দেশবাসীর কাছে আমার আব্বার সুস্থতার জন্য দোয়া চাই। তিনি তাসনিফাতে অনেক খেদমত করেছেন। আল্লাহ তায়ালা যেনো আব্বাকে সুস্থ করে দেন। আরো অনেক বেশি হাদিসের কাজ করতে পারেন। আব্বার জন্য দোয়া করবেন।

জানা যায়, মাওলানা রফীক আহমদ জমিরাবাদীর ৬ ছেলে ও দুই মেয়ে রয়েছে। ওনার বয়স বর্তমানে ৮৩ বছর। হাদিসের ব্যাখ্যাগ্রন্থ রচানায় বাংলাদেশ এমনকি উপমহাদেশে বিশেষ অবদান রাখছেন তিনি। তাঁর কিতাবাদি উপমহাদেশে এতই জনপ্রিয়তা ও মাকবূলিয়্যাত পেয়েছে, যে কোন দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে তার রচিত কিতাবাদি আলেম-ওলামা ও ছাত্রদের কাছে ইলমি সম্বল হিসেবে সংরক্ষণ করতে দেখা যায়।

তার লিখিত কিতাবাদীর মধ্যে অন্যতম ১. ইফাদাতুল মুসলিম শরহে সহীহ মুসলিম ২. ঈযাহুল মিশকাত ৩. আক্বরাবুল ওয়াসায়েল ইলা শরহিশ শামায়েল ৪. কুররাতুল আইনাইন ফী হষয়-ই মুগ্লাকাত-ই মুআত্তাআইন ৫. দরসে হিদায়া ৬. হাদীস পরিচিতিঃ ভারত-বাংলাদেশের প্রাতঃ স্মরণীয় আউলিয়া ও মুহাদ্দিছীন ৭. ইরশাদুত্তালিবীন ফী আহওয়ালিল মুসাল্লিফীন ৮.যাহরুন নূজুম ফী মা’রিফাতিল ফুনূনি ওয়াল উলূম ৯. আল ইন্শাউল জাদীদ মা’আললুগাতি ওয়াল খিতাবাত ১০. হিদায়াতুল মুস্তার শিদীন ইলা হল্লি আভীসাতি কাসাসুন্নাবিয়্যীন। ১১. কাসাসুন্নাবিয়্যীন অনুবাদ ১২. আল কালামূল মু’তাবার ফী তাউযীহি নূরি সায়্যিদিল বাশার ১৩. মহা মানব সা. এর নূর প্রসঙ্গ ১৪. মওদূদী সাহেব কি তাফসীর ওয়া নাযারিয়্যাত পর ইলমি ওয়া তাহক্বীক্বী জায়েযাহ ইত্যাদী আরো প্রায় অর্ধশত গ্রন্থ তিনি রচনা করেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ