বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, আক্রান্ত ২৪৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গত ২৪ ঘণ্টায় দেশে নতুন ২৪৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এ সময়ে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশের হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৫৮ জনে। ডেঙ্গুতে এ বছর ২৩ জনের মৃত্যু হয়েছে।

আজ শনিবার সারাদেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক বিশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

বুলেটিনে বলা হয়েছে, নতুন ভর্তি হওয়াদের মধ্যে ২০৪ জনই ঢাকার বাসিন্দা। ঢাকার বাইরে ৪১ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি থাকা সর্বমোট ৮৫৮ জনের মধ্যে ৭৩৯ জনই ঢাকার বাসিন্দা। ঢাকার বাইরের ১১৯ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে শনিবার সকাল পর্যন্ত হাসপাতালে সর্বমোট রোগী ভর্তি হয়েছেন ছয় হাজার ৬৯২ জন। এর মধ্যে ঢাকায় পাঁচ হাজার ৫০৯ জন এবং ঢাকার বাইরে এক হাজার ১৮৩ জন।

সর্বমোট ডেঙ্গু আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন পাঁচ হাজার ৫০৯ জন। তাদের মধ্যে ঢাকায় সর্বমোট ছাড়পত্রপ্রাপ্ত রোগীর সংখ্যা চার হাজার ৭৫৯ জন এবং ঢাকার বাইরে সর্বমোট ছাড়পত্রপ্রাপ্ত রোগী এক হাজার ৫২ জন। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৩ জনের মৃত্যু হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ