মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ।। ৭ আশ্বিন ১৪৩৩ ।। ১১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হুতি হামলা ঠেকাতে সৌদি আরবকে সহযোগিতা করবে যুক্তরাজ্য ইয়েমেনের বন্দরশহর মোখায় সৌদি বিমান হামলা, নিহত ৬ জ্বালানি তেলের দাম বাড়তেই বাসভাড়া সমন্বয়ের উদ্যোগ নিয়েছে বিআরটিএ জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের ব্যর্থতার প্রতিফলন: ইসলামী আন্দোলন ঢাকায় তীব্র বজ্রপাতসহ ভারী বৃষ্টির আভাস, জলাবদ্ধতার শঙ্কা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান জমিয়তের মুসল্লিদের স্বস্তির জন্য যে বিশেষ ব্যবস্থায় শীতল রাখা হয় মসজিদে নববী  জনস্বাস্থ্য রক্ষায় পরিবেশ সুরক্ষার বিকল্প নেই: পরিবেশমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানোয় ইসলামী যুব আন্দোলনের প্রতিবাদ বাস ভাড়া বাড়ছে, কোন রুটে কত?

‘মুতালা’বান্ধব পরিবেশ তৈরিতে এক শায়েখের ত্যাগ ও কোরবানির গল্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| মুফতি আব্দুল মাজিদ ||

মাওলানা আব্দুল মালেক হাফিজাহুল্লাহর সঙ্গে আলহামদুলিল্লাহ মাঝে মধ্যে বিভিন্ন জায়গায় সফরে যাওয়ার সুযোগ হয়ে থাকে ৷ সফরে জীবন সংশোধনের অসংখ্য উপাদান ও পাথেয় হুজুরের থেকে সংগ্রহ করে থাকি, একটি পাথেয় সংগ্রহের গল্প আজকে শুনাব ৷

গত ২০২১ সালের ৩১ ডিসেম্বর অর্থাৎ বছরের শেষ দিন চুয়াডাঙ্গা জেলার উলামায়ে কেরামের দাওয়াতে সেখানে হুজুরের সোহবতে যাওয়ার সুযোগ হয়েছিল ৷ দুটি প্রোগ্রামে হুজুর বয়ান করেছিলেন ৷

একটি হলো আসরের পরে বুজুর্গগড়ি মাদ্রাসায় ওলামাদের মজলিসে ‘একজন আলেমের গুণাবলী ও বৈশিষ্ট্য’র ওপর হুজুর গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছিলেন ৷ দ্বিতীয়টি হল, চুয়াডাঙ্গা শহরের একটি ময়দানে বাদ এশা সাধারণ মুসলমানদের উদ্দেশ্যে কিছু দ্বীনী কথা বলেছিলেন ৷

বিদায় সময় চুয়াডাঙ্গা জেলা ওলামা পরিষদের সভাপতি ও সেক্রেটারী বন্ধুবর জুনায়েদ ভাই ও মোস্তফা কামাল ভাই হুজুরের হাতে ৩০০০০ টাকার একটি খাম হাদিয়া হিসেবে পেশ করলেন ৷ হুজুর খামটা হাতে পেয়ে জিজ্ঞাস করলেন আপনাদের ওলামা পরিষদের নিজস্ব কোন লাইব্রেরী বা কুতুব খানা আছে কি? তারা বললেন , না ৷ হুজুর বললেন এই টাকাটা দিয়ে এখানে ওলামা পরিষদের উদ্যোগে একটি লাইব্রেরির যাত্রা শুরু করুন ৷

তারা দারুন বিব্রত হল, এবং বলল হুজুর আপনি হাদিয়া নিয়ে যান আমরা লাইব্রেরি করে নিব , কিন্তু হুজুর তা মানলেন না ৷
অবশেষে হুজুর বিজয়ী হলেন এবং তারা টাকাটা ফিরিয়ে নিতে বাধ্য হল, হুজুর তাদের মনজয় করার জন্য দীর্ঘক্ষণ চাপাচাপির পর ১০০০ টাকা গ্রহণ করলেন ৷ আবার হেমায়েতপুরে নেমে আমাকে বাড্ডার একটি গাড়িতে উঠিয়ে ভাড়া হিসাবে সেই টাকা দিয়ে দিলেন ৷ হযরতের এই কাজ থেকে আমাদের শিক্ষণীয় কয়েকটা বিষয় আছে ৷

একটি হচ্ছে , নিজের গাটির থেকে ১০-১৫ হাজার টাকার তেল ও ড্রাইভারের খরচ বহন করে নিঃস্বার্থভাবে দাওয়াতের কাজ করা এবং এখলাসের এমন প্রমাণ দেয়া ৷ এই জন্য আমার কাছে মনে হয়েছে ব্যক্তি মাওলানা আব্দুল মালিকের চেয়ে তার এখলাসের পরিধি আরো বড়।

দ্বিতীয়টি হচ্ছে , মানুষকে কোন কিছু শেখাতে হলে নিজ থেকে কোরবানির মাধ্যমে যাত্রা শুরু করা ৷

তৃতীয় হচ্ছে, বিভিন্ন এলাকায় আমাদের ওলামায়ে কেরামের যে সংগঠনগুলো আছে সেগুলোকে পড়াশোনা ও গবেষণামুখি করার চেষ্টা করা৷

চতুর্থটি হচ্ছে , একজন অভিভাবক হিসাবে তার শিষ্যতুল্যদের মধ্যে কি ঘাটতি আছে সেটা গভীরভাবে পর্যবেক্ষণ করা ও তার সমাধানের নিজ থেকে চেষ্টার উদ্যোগ নেয়া ৷

পঞ্চমটি হচ্ছে, অর্থব্যয়ের সবচেয়ে উপযুক্ত জায়গা হচ্ছে কিতাব ক্রয়করা ও ইলম চর্চার উপযুক্ত পরিবেশ তৈরি করা ৷

আল্লাহ তায়ালা এমন দয়ালু বটবৃক্ষদের ছায়া এ জাতির উপরে দীর্ঘ করেন ও তাদেরকে মূল্যায়ন করার তৌফিক দান করেন।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ