বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫% কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যুতে খেলাফত মজলিসের শোক ‘মাদরাসা ছাত্রদের ওপর পুলিশি হামলা বিগত ফ্যাসিবাদী আচরণ স্মরণ করিয়ে দেয়’ দারুল আরকামের ছাত্রদের লাঠিচার্জের ঘটনায় ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি মরুর বুকে সত্যবাদী কিশোর ‘রহমতের ধর্মে তোমাকে স্বাগতম’—রবার্তো কার্লোসকে কাবার ইমামের অভিনন্দন ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৬৭১ গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ৬ টানা বৃষ্টিতে দারুল উলুম দেওবন্দের ‘বাবুজ জাহির’ ভবন ভাঙার সিদ্ধান্ত ১২ রবিউল আউয়াল উদযাপনে জাতীয় কর্মসূচি গ্রহণ

পাকিস্তানকে ১ কোটি ৩০ লাখ ডলার সহায়তা দিচ্ছেন মাকতুম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পাকিস্তানের বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যে নিজের ব্যক্তিগত তহবিল থেকে ১ কোটি ৩০ লাখ ডলার প্রদানের ঘোষণা দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং দেশটির বাণিজ্যিক কেন্দ্র দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম।

দুবাই শাসকের নিজস্ব দুই সংস্থা মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম গ্লোবাল ইনিশিয়েটিভ (এমবিআরজিআই) এবং মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম হিউম্যানিটেরিয়ান অ্যান্ড চ্যারিটি এস্টাব্লিশমেন্টের (এমবিআরসিএইচ) মাধ্যমে দেওয়া হবে এই অর্থ।

দুবাই প্রশাসনের জনসংযোগ বিভাগ দুবাই মিডিয়া (ডিএমও) অফিস শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তানের বন্যা কবলিত বিভিন্ন এলাকায় জাতিসংঘভিত্তিক বৈশ্বিক খাদ্য নিরাপত্তাবিষয়ক সংস্থা ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম যে ত্রাণ তৎপরতা চালাচ্ছে, তাকে আরও এগিয়ে নিয়ে যেতে এই অর্থ প্রদান করা হচ্ছে।

‘এ কারণে বন্যা উপদ্রুত এলাকার লোকজনকে খাদ্য সহায়তা প্রদানের জন্যই যেন এই অর্থ ব্যয় করা হয়, সে জন্য পাকিস্তানের সরকারকে আহ্বান জানানো হচ্ছে,’ বলা হয় ডিএমওর বিবৃতিতে।

টানা প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে পাকিস্তানের তিন প্রদেশ সিন্ধু, বেলুচিস্তান ও খাইবার পাখতুনওয়ার বিপুল এলাকায় নজিরবিহীন বন্যা দেখা শুরু হয়েছে। দেশটির জলবায়ুবিদদের মতে, চলতি বর্ষাকালে পাকিস্তানে যে পরিমাণ বৃষ্টিপাত হয়েছে—তা গত ত্রিশ বছরের মধ্যে সর্বোচ্চ।

সরকারের দুর্যোাগ ব্যবস্থাপনা বিভাগের তথ্য অনুযায়ী, বন্যায় এর মধ্যেই নিহত হয়েছেন ১ হাজার ১৩৬ জন মানুষ, বাস্তুচ্যুত হয়েছেন লাখ লাখ এবং ৩ হাজার ৪৫০ কিলোমিটারের বেশি গুরুত্বপূর্ণ সড়ক-মহাসড়ক সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। বর্তমানে পাকিস্তানের ৩ ভাগের এক ভাগ এলাকা বন্যার পানির নিচে আছে।

জাতিসংঘের হিসেব অনুযায়ী, সাম্প্রতিক বন্যার কারণে পাকিস্তানে চরম বিপর্যয়ের মধ্যে পড়েছেন অন্তত ৬৪ লাখ মানুষ। তাদের মধ্যে নারী ও মেয়েদের সংখ্যা কমপক্ষে ১৬ লাখ। এদের সবারই জরুরি ভিত্তিতে মানবিক সহায়তা প্রয়োজন।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ