বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫% কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যুতে খেলাফত মজলিসের শোক ‘মাদরাসা ছাত্রদের ওপর পুলিশি হামলা বিগত ফ্যাসিবাদী আচরণ স্মরণ করিয়ে দেয়’ দারুল আরকামের ছাত্রদের লাঠিচার্জের ঘটনায় ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি মরুর বুকে সত্যবাদী কিশোর ‘রহমতের ধর্মে তোমাকে স্বাগতম’—রবার্তো কার্লোসকে কাবার ইমামের অভিনন্দন ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৬৭১ গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ৬ টানা বৃষ্টিতে দারুল উলুম দেওবন্দের ‘বাবুজ জাহির’ ভবন ভাঙার সিদ্ধান্ত ১২ রবিউল আউয়াল উদযাপনে জাতীয় কর্মসূচি গ্রহণ

আফ*গানিস্তানে মসজিদে বিস্ফো*রণ, নিহত ১৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় শহর হেরাতে একটি মসজিদের সামনে ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ বিস্ফোরণে তালেবান শীর্ষ নেতা মুজিব রহমান আনসারি সহ অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন।

আজ শুক্রবার (২ সেপ্টেম্বর) জুমার নামাজের সময় গুজরগাহ মসজিদে এ হামলার ঘটনা ঘটেছে।

হেরাত পুলিশের মুখপাত্র মাহমুদ রাসুলি বলেছেন, মুজিব রহমান আনসারি কয়েকজন রক্ষী ও বেসামরিক লোকদের নিয়ে মসজিদের দিকে যাওয়ার পথে নিহত হয়েছেন। বিস্ফোরণে ঠিক কতজন হতাহত হয়েছে তা জানাননি তিনি।

একটি সূত্র আল জাজিরাকে জানিয়েছে, এতে ১৫ জন নিহত হয়েছেন। আরও অন্তত ২১ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় এক চিকিৎসক।

রাসুলি বলেন, ইমাম সাহেব বাড়ি থেকে মসজিদে যাওয়ার সময় এ হামলার ঘটনা ঘটে। এক আত্মঘাতী বোমা হামলাকারী তার হাতে চুম্বন করার সময় নিজেকে উড়িয়ে দেয়।

তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ প্রতিশ্রুতি দিয়েছেন, বোমা হামলার নেপথ্যে থাকা অপরাধীদের অবশ্যই শাস্তি দেওয়া হবে।

এক টুইটে তিনি বলেছেন, দেশের বলিষ্ঠ ও সাহসী এক ধর্মীয় পণ্ডিত নৃশংস হামলায় শহীদ হয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে  ছড়িয়ে পড়া ছবিতে মসজিদ প্রাঙ্গণের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখা গেছে। তবে তাৎক্ষণিকভাবে কেউ এ হামলার দায় স্বীকার করেনি।

মুজিব রহমান আনসারি গত জুনের শেষের দিকে হাজার হাজার পণ্ডিত ও প্রবীণদের এক বিশাল সমাবেশে তালেবানের পক্ষে জোরালোভাবে কথা বলেছিলেন। তালেবান প্রশাসনের বিরোধীদের তীব্র ভাষায় নিন্দা করেছিলেন তিনি।

তালেবানের দাবি, তারা গত এক বছরে আফগানিস্তানে নিরাপত্তা পরিস্থিতির যথেষ্ট উন্নতি করেছে। কিন্তু সাম্প্রতিক মাসগুলোতে দেশটিতে বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটেছে, যার কয়েকটি হয়েছে নামাজের সময় মসজিদ লক্ষ্য করে। এসব হামলার দায় স্বীকার করেছিল জঙ্গি গোষ্ঠী আইএস।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ