বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

রাসুল সা. এর নাতনি উমামা বিনতে আবিল আস রা.

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ আল নোমান।।

তিনি রাসুল সা. এর বড় কন্যা হজরত জয়নব রা. ও আবুল আস রা. এর ঔরসজাত ছিলেন। তিনি রাসুল সা. এর জীবদ্দশায় জন্মগ্রহণ করেছিলেন। রাসুল সা. তাঁকে খুব ভালোবাসতেন। সহিহ বুখারিতে এক বর্ণনায় এসেছে, একবার তাঁকে কাঁধে নিয়ে রাসুল সা. নামাজ আদায় করেন। সেজদার সময় নামিয়ে দেন এবং দাঁড়ানোর সময় আবার কাঁধে তুলে নেন।

একবার রাসুল সা. এর কাছে একটি হার হাদিয়া আসলে তিনি বললেন, আমার পরিবারের মাঝে যে আমার সবচেয়ে প্রিয় --আমি তাকে এই হারটি উপহার দিবো।

উম্মাহাতুল মুমিনিনরা ভাবলেন, হারটি হজরত আয়েশা রা. পাবেন। কিন্তু রাসুল সা. হারটি তাঁর প্রিয় নাতনী হজরত উমামা রা. এর গলায় পরিয়ে দেন। আরেক বর্ণণায় হারের বদলে আঙটির কথা উল্লেখ আছে। আর হাদিয়া দাতার নাম হিসেবে বাদশাহ নাজ্জাশির কথা উল্লেখ রয়েছে।

হজরত ফাতেমা রা. এর ইন্তেকালের পর আলী রা. উমামা রা. কে বিয়ে করেন। পরে আলী রা. শাহাদাতবরণ করলে হজরত মুগিরা বিন নওফল রা. এর সাথে তাঁর বিয়ে হয়।

মুগিরা রা. এর ঔরসে তাঁর ইয়াহইয়া নামে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করে। তবে কারো মতে, মুগিরা থেকে তাঁর কোনো সন্তান হয়নি।

ইন্তেকাল: মুগিরা বিন নওফল র. এর সাথে বৈবাহিক বন্ধনে থাকা অবস্থায় তাঁর ইন্তেকাল হয়ে যায়।

সূত্র: মুসনাদে আহমদ, আল ইসাবাহ, আল ইস্তিয়াব

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ