বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

নৌযানের ভাড়া কিলোমিটারে ১৫ পয়সা কমলো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নৌযানের ভাড়া পুনঃনির্ধারণ করে কিলোমিটারে ১৫ পয়সা কমানো হয়েছে। আজ বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) রাত ১২টার পর নতুন এই সিদ্ধান্ত থেকে কার্যকর হবে।

এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে নৌ পরিবহন মন্ত্রণালয়।

নৌযানের ভাড়া কমানোর ফলে ১০০ কিলোমিটার পর্যন্ত দূরত্বের জন্য জনপ্রতি ভাড়া প্রতি কিলোমিটারে ৩ টাকা থেকে ০.১৫ টাকা কমিয়ে ২.৮৫ টাকা এবং ১০০ কিলোমিটারের অধিক দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে জনপ্রতি ভাড়া ২.৬০ টাকা থেকে ০.১৫ টাকা কমিয়ে ২.৪৫ টাকা পুনঃনির্ধারণ করা হয়েছে।

একইসঙ্গে, জনপ্রতি ভাড়া সর্বনিম্ন ৩৩ টাকা থেকে ৩ টাকা কমিয়ে ৩০ টাকা পুনঃনির্ধারণ করা হয়েছে।

প্রসঙ্গত, ২০২১ সালে নৌযানের ভাড়া পুনর্নির্ধারণ করায় ১০০ কিলোমিটার পর্যন্ত দূরত্বের জন্য প্রতি কিলোমিটারের ভাড়া দাঁড়িয়েছিল ২.৩০ টাকা। ১০০ কিলোমিটারের অধিক দূরত্বের জন্য প্রতি কিলোমিটারের যাত্রীভাড়া ছিল ২ টাকা। জনপ্রতি সর্বনিম্ন ভাড়া ছিল ২৫ টাকা।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ