বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

দুই মাস পর ফের লঞ্চ ও স্পিডবোট চলাচল শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শরীয়তপুরের সাত্তার মাদবর মঙ্গলমাঝির ঘাটে দুই মাস বন্ধ থাকার পর আবার লঞ্চ ও স্পিডবোট চলাচল শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকাল ১০টায় এ ঘাট থেকে লঞ্চ ও স্পিডবোট শিমুলিয়া ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যায়। তবে প্রথম দিনে অনেকটা যাত্রী শূন্য বলা চলে।

ঘাট সূত্রে জানা যায়, গত ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন হয়। ২৬ জুন যান চলাচলের জন্য সেতু খুলে দেওয়া হয়। তবে উদ্বোধনের আগের দিন গত ২৪ জুন থেকে সাত্তার মাদবর মঙ্গলমাঝির ঘাটে ফেরি, লঞ্চ, স্পিডবোট ও ট্রলার চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। আজ পুনরায় লঞ্চ ও স্পিডবোট চালু হওয়ায় মালিক, চালক, যাত্রী, হকার ও ঘাটের ব্যবসায়ীরা অনেক খুশি।

সাত্তার মাদবর মঙ্গলমাঝির ঘাটের (লঞ্চ) ইজারাদার মোকলেছ মাদবর বলেন, প্রতিদিন এ ঘাট দিয়ে লঞ্চে হাজারও মানুষ পার হতো। পদ্মা সেতু চালু হওয়ায় পর ঘাটে লঞ্চ চলাচল দুই মাস বন্ধ ছিল। তাই ঘাটের লঞ্চ, স্পিডবোটসহ অন্যান্য চালক ও কর্মচারীরা বেকার হয়ে পড়ে। পাশাপাশি আমাদের কিছু ব্যবসাপ্রতিষ্ঠান ছিল, তাও বন্ধ হয়ে যায়। আমাদের ইনকামও বন্ধ হয়ে পরে।

তিনি আরও বলেন, আজ বৃহস্পতিবার সকাল ১০টায় ‘সেতু নেভিগেশন কোং এম এল’ নামের লঞ্চটি ১০ জন যাত্রী নিয়ে সাত্তার মাদবর মঙ্গলমাঝির ঘাট থেকে মাওয়া শিমুলিয়া ঘাটে ছেড়ে যায়। ঘাটটি আবার প্রাণ ফিরে পেয়েছে। আমাদেরও আয়ের পথ হয়েছে। তবে ২০টি লঞ্চ ও ২৪ টি স্পিড বোট প্রতিদিন চলবে এই ঘাট দিয়ে। তবে আগামীকাল সকাল ৭টা থেকে লঞ্চ চলবে প্রতিনিয়ত।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ