বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৯ আশ্বিন ১৪৩৩ ।। ১৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
এ সপ্তাহে হারামাইনে জুমার খুতবা দেবেন যাঁরা তায়েফের গভর্নরকে হারামাইনের ধর্মবিষয়ক দপ্তরের সংবর্ধনা জাতীয় যুব কনভেনশনের প্রস্তুতি নিয়ে ইসলামী যুব আন্দোলনের জরুরি সভা ১০ কোটি টাকার সেতু নির্মাণে রডের বদলে বাঁশ, দুদকের অভিযান ডিআইজি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ হিন্দু মেয়ের চিকিৎসায় মসজিদে সহায়তার আবেদন, উঠল ৬ কোটি ৩৩ লাখ রুপি বাবরের অর্থায়নে ওমরাহয় গেলেন বিএনপির ৪৭ নেতাকর্মী গণমানুষের কষ্ট লাঘব না হলে রাজপথে নামতে বাধ্য হব: পীর সাহেব চরমোনাই আদানির বিদ্যুৎ প্রকল্পের বলি ১৪০০ মুসলিম পরিবার! প্রথমবারের মতো ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘কওমি শিক্ষার্থীদের ক্যারিয়ার ভাবনা’ সেমিনার 

কুরআন অবমাননাকারী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে : হেফাজত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব প্রতিবেদক: মালয়েশিয়া প্রবাসী নোয়াখালীর বেগমগঞ্জের আবদুল্লাহ আল মামুন কর্তৃক পবিত্র কুরআন অবমাননার প্রতিবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

সোমাবার (১৫ আগস্ট) হেফাজতের আমীর আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজিদুর রহমান এক বিবৃতিতে বলেন, মালয়েশিয়া প্রবাসী নোয়াখালীর বেগমগঞ্জের আবদুল্লাহ আল মামুন মহাগ্রন্থ পবিত্র কুরআনুল কারিম অবমাননা করে মুসলমানদের হৃদয়ে আঘাত করেছে। সে মালয়েশিয়া অবস্থান করে এই উস্কানিমূলক কর্মকাণ্ড করে যাচ্ছে। ইতোমধ্যে তার নিজ এলাকা বেগমগঞ্জের কাদিরপুরের ঘাটালার জনগণ তার বিরুদ্ধে সোচ্চার হয়েছে। এলাকার জনগণ তাকে বয়কটের ডাক দিয়েছে। আমরা সরকারের কাছে আবেদন জানাবো, এধরণের উস্কানিদাতাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে। এরা ইসলাম অবমাননা করে মুসলমানদের অনুভূতিতে আঘাত করছে। এদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে দেশে বিশৃঙ্খলা তৈরি হবে।

হেফাজতের আমীর ও মহাসচিব বলেন, আমরা সরকারের কাছে দাবি জানাবো অবিলম্বে ইসলাম অবমাননার বিরুদ্ধে সংসদে কঠোর আইন পাস করুন। যতদিন ইসলাম অবমাননার বিরুদ্ধে কঠোর আইন তৈরি না হবে, ততদিন এই ধরণের কর্মকাণ্ড ঘটতে থাকবে। এবং এসবকে কেন্দ্র করে দেশে বিশৃঙ্খলা তৈরি হবে।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ