শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

কত বাড়বে লঞ্চ ভাড়া জানা যাবে আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জ্বালানি তেলের দাম বাড়ায় লঞ্চের ভাড়াও বাড়বে। তবে কত টাকা বাড়বে তা আজ বুধবার (১০ আগস্ট) গেজেট প্রকাশের পরই জানা যাবে।

গত সোমবার (৮ আগস্ট) দুপুরে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামাল জানিয়েছেন, বুধবার গেজেট প্রকাশ করা হবে।

এদিকে জ্বালানি তেলের দাম বাড়ায় লঞ্চের ভাড়া দ্বিগুণ করার প্রস্তাব দিয়েছে লঞ্চ মালিক সমিতি। তবে লঞ্চ মালিকদের দাবি অযৌক্তিক বলে জানান নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামাল। তিনি বলেন, মালিক সমিতি লঞ্চভাড়া দ্বিগুণ করার যে প্রস্তাব দিয়েছে তা অযৌক্তিক। এ সময় তিনি নতুন ভাড়া নির্ধারণ না করা পর্যন্ত আগের ভাড়া বহাল রাখার কথাও জানান।

মালিক সমিতির প্রস্তাব অনুযায়ী, ভাড়া দ্বিগুণ করা হলে প্রতি কিলোমিটারে নতুন ভাড়া হবে ৪ টাকা ৬০ পয়সা করে, আগে যা ছিল ২ টাকা ৩০ পয়সা। এছাড়া পরবর্তী ১০০ কিলোমিটারের ক্ষেত্রে কিলোমিটার প্রতি ভাড়া নেয়া হচ্ছে ২ টাকা, যা বাড়িয়ে ৪ টাকা করার প্রস্তাব করেন।

এর আগে জ্বালানি তেলের দাম বাড়ায় গত বছরের ৭ নভেম্বর লঞ্চ মালিকদের সঙ্গে বৈঠকে লঞ্চের ভাড়া ৩৫ শতাংশ বাড়িয়েছিল অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। সে হিসাবে কিলোমিটারপ্রতি ৬০ পয়সা করে ভাড়া বেড়েছিল।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ