বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
শিক্ষা সহায়তায় মহারাষ্ট্র জমিয়তের বড় উদ্যোগ, বৃত্তি পাচ্ছে অমুসলিমরাও গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ব্রাডফোর্ডে বিকেএমের আলোচনা সভা ও দোয়া মাহফিল আস-সুন্নাহ কেন ব্যক্তিগত সহায়তা করে না, ব্যাখ্যা দিলেন শায়খ আহমাদুল্লাহ তাসলিমা নাসরিনের মন্তব্যের তীব্র নিন্দা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের কুরআন-সুন্নাহর বিশুদ্ধ জ্ঞান ও আমলেই মুসলিম উম্মাহর কল্যাণ: দেওবন্দের মুহতামিম শান্তির বাংলাদেশ চাই, সংঘাতের নয়: আজহারী জুলাই শহীদ শেখ মো. সাকিব রায়হানের কবর জিয়ারত ঘরমুখী মানুষের ঢলে গাজীপুরে মহাসড়কে তীব্র চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ এনসিপির যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দীন তানভীর গ্রেফতার জুলাই কোনো শ্রেণি বা গোষ্ঠীর নয়, এটি সর্বস্তরের মানুষের: ড. ইউনূস

রাজধানীতে বাসে ভাড়া নৈরাজ্য বন্ধে রাস্তায় ৭ ম্যাজিস্ট্রেট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গণপরিবহনে অতিরিক্ত বাস ভাড়া আদায়, অবৈধ ওয়েবিলের মাধ্যমে যাত্রীদের পকেট কাটা বন্ধে এবং নতুন ভাড়া যথাযথভাবে কার্যকর করতে রাজধানীর সড়কে ম্যাজিস্ট্রেটরা।

রোববার সকাল থেকে সাতজন ম্যাজিস্ট্রেট বিভিন্ন পয়েন্টে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন।

শুক্রবার জ্বালানি তেলের দাম বাড়ানোর পরদিন শনিবার গণপরিবহনের ভাড়া বাড়ানো হয়।

বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা (বিআরটিএ) ভবনে সংবাদ সম্মেলনে সড়ক বিভাগের সচিব এ বি এম আমিনুল্লাহ নুরী এ ঘোষণা যখন দেন, তখন ন্যায্য ভাড়া কার্যকরের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ভাড়া বাড়ানোর পরই মনিটরিং শুরু হয়। গতবারও ভাড়া বাড়ানোর পর বিআরটিএর ম্যাজিস্ট্রেটরা রাস্তায় ছিলেন।’

অতিরিক্ত ভাড়া রোধে সাতজন ম্যাজিস্ট্রেট সব সময় রাস্তায় থাকেন বলে দাবি করেন তিনি। তারা সপ্তাহের ছয়দিন সড়কে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কাজ করেন।

ওয়েবিলের বিষয়ে তিনি বলেন, ম্যাজিস্ট্রেটরা এ ধরনের অনিয়ম দেখতে পেলে তাদের আইনের আওতায় আনেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ