বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
আমদানির অনুমতি ২ লাখ ১৮ হাজার টন, কাঁচামরিচ এল ২৬ টন   শিক্ষা সহায়তায় মহারাষ্ট্র জমিয়তের বড় উদ্যোগ, বৃত্তি পাচ্ছে অমুসলিমরাও গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ব্রাডফোর্ডে বিকেএমের আলোচনা সভা ও দোয়া মাহফিল আস-সুন্নাহ কেন ব্যক্তিগত সহায়তা করে না, ব্যাখ্যা দিলেন শায়খ আহমাদুল্লাহ তাসলিমা নাসরিনের মন্তব্যের তীব্র নিন্দা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের কুরআন-সুন্নাহর বিশুদ্ধ জ্ঞান ও আমলেই মুসলিম উম্মাহর কল্যাণ: দেওবন্দের মুহতামিম শান্তির বাংলাদেশ চাই, সংঘাতের নয়: আজহারী জুলাই শহীদ শেখ মো. সাকিব রায়হানের কবর জিয়ারত ঘরমুখী মানুষের ঢলে গাজীপুরে মহাসড়কে তীব্র চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ এনসিপির যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দীন তানভীর গ্রেফতার

তেলের মূল্যবৃদ্ধিতে কৃষকের লাভ কমে যাবে: কৃষিমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে কৃষকের লাভ কমে যাবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। তিনি বলেছেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে কৃষিখাতে প্রভাব পড়বে। কৃষকের লাভটা হয়তো কম হবে। কিন্তু উৎপাদন কম হবে না। আগে ১১০০ বা ১ হাজার টাকায় এক মণ ধান বিক্রি করে ১০০-১৫০ টাকা লাভ হতো, এখন হয়ত লাভটা কম হবে।

রবিবার (৭ আগস্ট)  সকাল ১১টায় কুমিল্লা শিল্পকলা একাডেমির হলরুমে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট আয়োজিত ‘বিদ্যমান শস্য বিনাসে তৈল ফসলের অন্তর্ভুক্তি এবং ধান ফসলের অধিক ফলনশীল জাতসমূহের উৎপাদন বৃদ্ধি’ শীর্ষক কর্মশালায় সংবাদকর্মীদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন কৃষিমন্ত্রী।

আব্দুর রাজ্জাক বলেন, আমাদের দেশের চাষিরা ত্যাগী। বউয়ের গয়না বিক্রি করে, গরু বিক্রি করে, ছাগল বিক্রি করে সার কিনে জমিতে দেয়। সারাদেশেরই মানুষের কষ্ট হচ্ছে। বড় বড় শিল্পপতিদের জন্যও ঝুঁকি আছে। তেলের ব্যবহার সর্বত্র।

তিনি বলেন, প্রধানমন্ত্রী বারবার বলছেন যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমে যাবে। আমরা আবার তেলের দাম কমিয়ে নেব। দেশকে তো আমরা পুরো ঝুঁকির মধ্যে নিতে পারি না। এখন এই যে তেলের বিপুল পরিমাণ ভর্তুকি দিতে হচ্ছে, দিলে সরকারি গুদাম, সরকারি রিজার্ভ একদম কমে যাবে, তখন সারা জাতি একটা হুমকির মুখে পড়ে যাবে।

কৃষিমন্ত্রী বলেন, বিদ্যুৎ কম খরচ করেন, আমরা একটু সাশ্রয় করি, একটু কম খাই। তেলের মূল্য বৃদ্ধি হলে এর একটি বিরূপ প্রভাব যে পড়বে, সরকারও সেটা জানে। তারপরও সাময়িক এই কষ্টটা নিয়ে আমরা যেন টিকে থাকতে পারি। ইনশাআল্লাহ যুদ্ধ তো আর চিরদিন থাকবে না, যদি আমরা টিকতে পারি, আবার ঘুরে দাঁড়াব।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ