বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫% কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যুতে খেলাফত মজলিসের শোক ‘মাদরাসা ছাত্রদের ওপর পুলিশি হামলা বিগত ফ্যাসিবাদী আচরণ স্মরণ করিয়ে দেয়’ দারুল আরকামের ছাত্রদের লাঠিচার্জের ঘটনায় ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি মরুর বুকে সত্যবাদী কিশোর ‘রহমতের ধর্মে তোমাকে স্বাগতম’—রবার্তো কার্লোসকে কাবার ইমামের অভিনন্দন ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৬৭১ গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ৬ টানা বৃষ্টিতে দারুল উলুম দেওবন্দের ‘বাবুজ জাহির’ ভবন ভাঙার সিদ্ধান্ত ১২ রবিউল আউয়াল উদযাপনে জাতীয় কর্মসূচি গ্রহণ

গা*জায় অ*স্ত্র*বিরতিতে সম্মত ই*সরায়েল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় অস্ত্র বিরতিতে সম্মত হয়েছে ইসরাইল। মিশরের মধ্যমস্থতায় স্থানীয় সময় রোববার সন্ধ্যা থেকে তারা অস্ত্র বিরতিতে সম্মত হয় বলে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে রোববার রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে।

এদিকে, শুক্রবার থেকে শুরু হওয়া সংঘাতে গাজা উপত্যকায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৩১ জনে। নিহতদের মধ্যে ছয় শিশু ও বেশ কয়েকজন পিআইজে যোদ্ধা রয়েছেন।

শুক্রবার থেকে এ পর্যন্ত প্রায় ছয়শ রকেট ও মর্টান ফিলিস্তিন থেকে ইসরায়েলের দিকে ছোড়া হয়েছে বলে এক ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছেন।

২০২১ সালের মে মাসে ১১ দিনের সংঘর্ষে দুই শতাধিক ফিলিস্তিনি এবং ১২ জন ইসরায়েলি নিহত হওয়ার পর থেকে এই প্রথম সেখানে এতো উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

২০২১ সালের ওই সহিংসতার পর রোববার প্রথমবারের মতো গাজা উপত্যকা থেকে ছোড়া রকেট জেরুসালেমে গিয়ে পড়েছে বলে বিবিসির প্রতিবেদনে দাবি করা হয়েছে।

শুক্রবার থেকে শুরু হওয়া সংঘাতে দুইজন শীর্ষস্থানীয় ফিলিস্তিনি নিহত হয়েছেন। জাতিসংঘের পক্ষ থেকে বলা হয়েছে, গাজায় দুদিন ধরে চলমান ইসরাইলি হামলায় উদ্বাস্তু হয়েছে অন্তত ৪০টি ফিলিস্তিন পরিবার।

এ ছাড়া স্থানীয় ৬৫০টির বেশি আবাসন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ও ১১টি বাড়ি ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছে ফিলিস্তিনের আবাসন মন্ত্রণালয়।

তবে গাজায় হামলা চালিয়ে শিশুসহ বেসামরিক মানুষকে হত্যার ঘটনা অস্বীকার করেছে ইসরায়েল। ইসরায়েলের দাবি, আবাসিক এলাকায় হামলা চালানো হয়নি। বরং ফিলিস্তিনি জিহাদিরা রকেট হামলা চালাতে গিয়ে ব্যর্থ হওয়ায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আর এতে প্রাণহানি হয়েছে।

এদিকে বিমান হামলার জবাবে তেলআবিবসহ ইসরাইলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে রকেট ছুড়েছেন ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ