শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

ইচ্ছে আমার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

।। আমজাদ হোসেন ।।

ইচ্ছে আমার, দুর্দিনের যাত্রীর মতন
সম্মুখে এগোবার সাহসে ভাটা।
জনান্তিকে দেখি স্বল্প সাধনে সাফল্য চূড়ায়,
নিভৃত প্রাণ দ্বিধান্বীত, এ কেমন বিজয় আওড়ায়!
সঞ্চিত সাহস অপর্যাপ্ত, বিরত ঝুঁকি প্রবণতায়।
এগিয়ে যাবার দ্বার ফিরিয়ে দেয় ব্যঙ্গ-রসিকতায়।

ইচ্ছে আমার, পড়ে থাকা আবর্জনার স্তুপের ন্যায়,
মলিন বদনে সবখানে অবহেলিত অার জরাগ্রস্ত।
ক্ষীণ আলোটুকুও হাতড়িয়ে মরে, ছুঁতে পারে না।
ব্যর্থ অাশা নিয়ে সফলতার রুদ্ধ দুয়ার হাসে না।
ইচ্ছে সে ইচ্ছে নয় জেগে জেগে স্বপ্ন মাত্র,
মনে করিয়ে দেয় কোনো এক জলশূন্য পাত্র।

ইচ্ছে আমার অবলীলায় অর্থহীন কল্পনাতেই আবদ্ধ,
সম্মুখে দৃঢ় প্রত্যয়ে এগিয়ে যাওয়ায় নিরাশ যুদ্ধ।
ভেবে ভেবে মরি বিবিধ স্বপ্ন হেরি, অর্থহীন।
ভয়ে অস্থির ভীত প্রাণ, দেখে ঝড় আসীন।
দূর্বল চিত্তে কঠিন সাধনা, ব্যঙ্গার্থক!
এত ইচ্ছের ভীড়ে একও হয়নি সার্থক।

কী-ই বা হবে শুধু সাধ সেধে, মোহময় জীবন।
নির্মোহ পরিশ্রম কদাচিৎ সেরে শান্ত যদি মন
সাফল্য স্বপ্ন রয়ে যাবে অলীক,
পদে পদে সইতে হবে নির্ঘাত ধিক।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ