বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই বিজয়ে কওমী ক্যানভাস: এক নজরে আলেম সমাজের অবদান মারকাযুল ফাতাওয়ায় চলছে প্রাচীন আরবি পাণ্ডুলিপি গবেষণার বিশেষ কর্মশালা আমদানির অনুমতি ২ লাখ ১৮ হাজার টন, কাঁচামরিচ এল ২৬ টন   শিক্ষা সহায়তায় মহারাষ্ট্র জমিয়তের বড় উদ্যোগ, বৃত্তি পাচ্ছে অমুসলিমরাও গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ব্রাডফোর্ডে বিকেএমের আলোচনা সভা ও দোয়া মাহফিল আস-সুন্নাহ কেন ব্যক্তিগত সহায়তা করে না, ব্যাখ্যা দিলেন শায়খ আহমাদুল্লাহ তাসলিমা নাসরিনের মন্তব্যের তীব্র নিন্দা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের কুরআন-সুন্নাহর বিশুদ্ধ জ্ঞান ও আমলেই মুসলিম উম্মাহর কল্যাণ: দেওবন্দের মুহতামিম শান্তির বাংলাদেশ চাই, সংঘাতের নয়: আজহারী জুলাই শহীদ শেখ মো. সাকিব রায়হানের কবর জিয়ারত

জুলাইয়ে মূল্যস্ফীতি কমে ৭.৪৮ শতাংশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশের সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কমে দাঁড়িয়েছে ৭ দশমিক ৪৮ শতাংশে, যা জুনে ছিল ৭ দশমিক ৫৬ শতাংশ।

আজ বুধবার (০৩ আগস্ট) পরিকল্পনা কমিশনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) দেওয়া জুলাই মাসের ভোক্তা মূল্য সূচকের (সিপিআই) হালনাগাদ তথ্য তুলে ধরে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, জুলাই মাসে সাধারণ মূল্যস্ফীতি কমেছে।

জুনে ছিল ৭ দশমিক ৫৬ শতাংশ । জুলাইয়ে এটা কমে দাঁড়িয়ে ৭ দশমিক ৪৮ শতাংশ। খাদ্য মূল্যস্ফীতি জুনে ছিল ৮ দশমিক ৩৭ শতাংশ, জুলাইয়ে তা কমে ৮ দশমিক ১৯ শতাংশে দাঁড়িয়েছে। খাদ্য বর্হিভূত মূল্যস্ফীতি জুলাইয়ে ৬ দশমিক ৩৯ শতাংশ।

চাল ও তেলের দাম কমায় খাদ্য মূল্যস্ফীতি কিছুটা কমেছে বলে জানান পরিকল্পনামন্ত্রী। নিম্ন আয়ের মানুষের বেশি ব্যবহৃত নিত্যপ্রয়োজনীয় পণ্য নিয়ে আলাদা হিসাব করার পরিকল্পনা আছে বলেও জানান তিনি।

পরিকল্পনামন্ত্রী বলেন, অনেকে বলেছিল বাংলাদেশ শ্রীলঙ্কা হবে তাদের জন্য বলতে চাই আমরা শ্রীলঙ্কা হয়নি, হবো না। মূল্যস্ফীতির হার কমতে শুরু করেছে।

আপনারা দেখছেন খাদ্যের জাহাজ রাশিয়া থেকে সাগরে ভাসতে ভাসতে আমাদের তীরে আসবে। তেল, চাল ও গমের দাম কমছে। সামনে মূল্যস্ফীতির কমতির ধারা অব্যাহত থাকবে। এটা আমাদের জন্য ভালো খবর। আমরা জানি মূল্যস্ফীতি বাড়লে মানুষের কষ্ট হয়।

৪২২টি পণ্যের গড় করে মূল্যস্ফীতি হিসাব দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ