মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ।। ২৫ কার্তিক ১৪৩৩ ।। ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
অগ্নিদগ্ধ মাদরাসা শিক্ষার্থীদের পাশে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশন আমির হামজার নারীঘটিত সেই ভিডিও এআই নয়: দ্য ডিসেন্ট ২০৩০ সালের মধ্যে ট্রেনে সৌদিসহ ছয় উপসাগরীয় দেশ ভ্রমণের সুযোগ সংস্কার ও বিচারে স্থবিরতায় পরাজিত শক্তির আস্ফালন বাড়ছে: পীর সাহেব চরমোনাই কপ-৩১ সম্মেলনে ভাষণের আগে এরদোগানের ‘সুখবর’ ঘোষণা পীর বাবাকে দিয়ে দোয়া করানো কি আবশ্যক? জামিয়া আশরাফিয়ার আহত শিক্ষার্থীদের সুচিকিৎসা নিশ্চিতের আহ্বান জমিয়তের জামিয়া আশরাফিয়ার আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে হেফাজত মহাসচিব ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৫ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মাদরাসার শিক্ষার্থীদের নামমাত্র মূল্যে কিতাব দেবে মাকতাবাতুল ইসলাম

হাটহাজারী মাদরাসায় মুরব্বিদের মাকবারা জিয়ারতে সাইয়েদ আসজাদ মাদানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: হেফাজতে ইসলামের আমির, দারুল উলুম হাটহাজারী মাদরাসার মুহতামিম আল্লামা শাহ আহমদ শফি রহ. এর মাকবারা জিয়ারতে হাটহাজারী গিয়েছেন সাইয়েদ আসজাদ মাদানি।

আজ মঙ্গলবার সাইয়্যেদ হোসাইন আহমদ মাদানি রহ. এর সুযোগ্য খলিফা, মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মহাপরিচালক, হেফাজতে ইসলাম বাংলাদেশ এর সাবেক আমির, শাইখুল হাদিস আল্লামা শাহ আহমদ শফি রহ., আল্লামা জুনায়েদ বাবুনগরী ও আল্লামা আব্দুস সালাম চাটগামী রহ. এর কবর জিয়ারত করেন।

সফরকালে তার সঙ্গে ছিলেন জামিয়ার মুহতামিম ও সিনিয়র শিক্ষকগণ। সাইয়েদ আসজাদ মাদানির সফরের মুল জিম্মাদার ও সার্বিক তত্ত্বাবধান করছেন ঢাকার ঐতিহ্যবাহি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদের সম্মানিত মুহতামিম হযরত মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া।

সফরসঙ্গী হিসেবে আরো রয়েছেন মাওলানা সাইয়েদ হাসান আসজাদ মাদানী, মুফতি শাহাবুদ্দিন ভারত, মাওলানা শামছুল আরিফিন, মাওলানা সাইফুদ্দিন ইউসুফ ফাহিম, মাওলানা মিনহাজুল ইসলাম, মাওলানা এহতেশামুল হক প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ