বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই বিজয়ে কওমী ক্যানভাস: এক নজরে আলেম সমাজের অবদান মারকাযুল ফাতাওয়ায় চলছে প্রাচীন আরবি পাণ্ডুলিপি গবেষণার বিশেষ কর্মশালা আমদানির অনুমতি ২ লাখ ১৮ হাজার টন, কাঁচামরিচ এল ২৬ টন   শিক্ষা সহায়তায় মহারাষ্ট্র জমিয়তের বড় উদ্যোগ, বৃত্তি পাচ্ছে অমুসলিমরাও গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ব্রাডফোর্ডে বিকেএমের আলোচনা সভা ও দোয়া মাহফিল আস-সুন্নাহ কেন ব্যক্তিগত সহায়তা করে না, ব্যাখ্যা দিলেন শায়খ আহমাদুল্লাহ তাসলিমা নাসরিনের মন্তব্যের তীব্র নিন্দা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের কুরআন-সুন্নাহর বিশুদ্ধ জ্ঞান ও আমলেই মুসলিম উম্মাহর কল্যাণ: দেওবন্দের মুহতামিম শান্তির বাংলাদেশ চাই, সংঘাতের নয়: আজহারী জুলাই শহীদ শেখ মো. সাকিব রায়হানের কবর জিয়ারত

সড়কের নিরাপত্তার দায়িত্ব রেলের না: রেলমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সড়কের নিরাপত্তার দায়িত্ব রেলের না, সড়ক বিভাগকেই তার দায়িত্ব পালন করতে হবে। রেল তার নিজস্ব লাইন ধরে চলে, তাই অন্য যানবাহনের সাথে দুর্ঘটনা হলে রেল তার দায় নেবে না। এসব কথা জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

আজ মঙ্গলবার (২ আগস্ট) দুপুরে মাগুরা সদরের রামনগর এলাকায় মাগুরা রেল স্টেশনের ভিত্তিপ্রস্তর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বলেন, রেলপথের মাধ্যমে দেশকে উন্নত রাষ্ট্রের যোগাযোগ ব্যবস্থায় দাড় করাতে কাজ করছে সরকার।

জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুন্সী রেজাউল হকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, সাধারণ সম্পাদক পংকজ কুমার কুন্ডু প্রমুখ। বক্তারা দ্রুততম সময়ের মধ্যে রেল লাইনের বাস্তবায়ন দাবি করেন।

উল্লেখ্য, গত বছর ২৭ এপ্রিল মধুখালী থেকে কামারখালী হয়ে মাগুরা রামনগর পর্যন্ত ভার্চুয়ালি রেললাইন স্থাপনের ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ