বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই বিজয়ে কওমী ক্যানভাস: এক নজরে আলেম সমাজের অবদান মারকাযুল ফাতাওয়ায় চলছে প্রাচীন আরবি পাণ্ডুলিপি গবেষণার বিশেষ কর্মশালা আমদানির অনুমতি ২ লাখ ১৮ হাজার টন, কাঁচামরিচ এল ২৬ টন   শিক্ষা সহায়তায় মহারাষ্ট্র জমিয়তের বড় উদ্যোগ, বৃত্তি পাচ্ছে অমুসলিমরাও গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ব্রাডফোর্ডে বিকেএমের আলোচনা সভা ও দোয়া মাহফিল আস-সুন্নাহ কেন ব্যক্তিগত সহায়তা করে না, ব্যাখ্যা দিলেন শায়খ আহমাদুল্লাহ তাসলিমা নাসরিনের মন্তব্যের তীব্র নিন্দা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের কুরআন-সুন্নাহর বিশুদ্ধ জ্ঞান ও আমলেই মুসলিম উম্মাহর কল্যাণ: দেওবন্দের মুহতামিম শান্তির বাংলাদেশ চাই, সংঘাতের নয়: আজহারী জুলাই শহীদ শেখ মো. সাকিব রায়হানের কবর জিয়ারত

বিদ্যুৎ-জ্বালানি সাশ্রয়ে যে নির্দেশনা শিক্ষা মন্ত্রণালয়ের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা বিভাগসহ অধীনস্থ অধিদপ্তর, দপ্তর, সংস্থায় ২৫ শতাংশ বিদ্যুৎ সাশ্রয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

রোববার (৩১ জুলাই) এ বিভাগের উপসচিব মুহাম্মদ আব্দুস সালাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে।

এতে বলা হয়েছে, চলমান বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে কারিগরি-মাদরাসা বিভাগের সব অনুবিভাগ এবং অধীনস্থ অধিদপ্তর-দপ্তর-শিক্ষাপ্রতিষ্ঠানে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে নতুন কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সে লক্ষ্যে বেশ কিছু ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

এসব নির্দেশনার মধ্যে, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি রাখতে হবে। সশরীরে উপস্থিতি পরিহার করে যতদূর সম্ভব সভা-অনুষ্ঠান অনলাইন-ভার্চুয়ালি করতে হবে। গাড়ির জ্বালানি সংক্রান্ত মাসিক প্রাপ্যতা বিদ্যমান সীমা হতে ২০ শতাংশ হ্রাস করতে হবে। এ বিভাগ এবং অধীনস্থ অধিদপ্তর-দপ্তর-সংস্থা-শিক্ষাপ্রতিষ্ঠানে ২৫ শতাংশ বিদ্যুৎ ব্যবহার কমাতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বিদ্যুতের অপচয় রোধে বিদ্যুৎ সাশ্রয়ী সরঞ্জামাদি ব্যবহার করতে হবে। দিনে জানালার পর্দা সরিয়ে রেখে সূর্যের আলোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ বিভাগের অধীনে সব দপ্তর-সংস্থা-শিক্ষাপ্রতিষ্ঠানে আলোকসজ্জা বন্ধ রাখা এবং জ্বালানি সাশ্রয়ী একটি প্রতিবেদন প্রতি মাসের প্রথম সপ্তাহে এ বিভাগে পাঠাতে হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ