মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ।। ২৫ কার্তিক ১৪৩৩ ।। ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০৩০ সালের মধ্যে ট্রেনে সৌদিসহ ছয় উপসাগরীয় দেশ ভ্রমণের সুযোগ সংস্কার ও বিচারে স্থবিরতায় পরাজিত শক্তির আস্ফালন বাড়ছে: পীর সাহেব চরমোনাই কপ-৩১ সম্মেলনে ভাষণের আগে এরদোগানের ‘সুখবর’ ঘোষণা পীর বাবাকে দিয়ে দোয়া করানো কি আবশ্যক? জামিয়া আশরাফিয়ার আহত শিক্ষার্থীদের সুচিকিৎসা নিশ্চিতের আহ্বান জমিয়তের জামিয়া আশরাফিয়ার আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে হেফাজত মহাসচিব ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৫ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মাদরাসার শিক্ষার্থীদের নামমাত্র মূল্যে কিতাব দেবে মাকতাবাতুল ইসলাম জামিয়া আশরাফিয়ার অগ্নিকাণ্ডে ব্যথিত আমিরে মজলিস, জানালেন সমবেদনা অগ্নিদগ্ধ মাদরাসা শিক্ষার্থীদের বিনামূল্যে চিকিৎসা দিচ্ছে সরকার

অনলাইনে ইফতা : হুমকির মুখে ফতোয়া বিভাগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

।।নুরুদ্দীন তাসলিম।।

ফিকাহ শাস্ত্র অধ্যায়নের মাধ্যমে জাতির একজন প্রাজ্ঞ, অভিজ্ঞ গবেষক তৈরি হয়ে থাকে, যিনি কোরআন হাদিসের আলোকে মানুষকে শরীয়তের বিভিন্ন বিষয়াদি সম্পর্কে নির্দেশনা দিয়ে থাকেন।

ফতোয়া শাস্ত্রে একজন আলেমকে যোগ্য করে তুলতে দেশের প্রচলিত ফতোয়া বিভাগগুলোতে এক, দুই, তিন বছর এবং ক্ষেত্রবিশেষে কোন কোন জায়গায় পাঁচ বছরও পড়াশোনা করানো হয়। তবে সম্প্রতি দাওরায়ে হাদীস/কামিল উত্তীর্ণদের জন্য রাজধানীর দারুল উলুম ঢাকার ব্যবস্থাপনায় অনলাইন প্ল্যাটফর্ম জুমে সপ্তাহে দুই দিন ৫ ঘন্টা করে ক্লাসের মাধ্যমে ইফতা কোর্স চালুর একটি পোস্টার ছড়িয়ে পরতে দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

উক্ত প্রতিষ্ঠানে কওমি মাদরাসায় দাওরায়ে হাদীস উত্তীর্ণদের পাশাপাশি আলিয়া মাদরাসা থেকে কামিল উত্তীর্ণদেরও ইফতা পড়ার সুযোগ থাকছে।

অনলাইনে সপ্তাহে দুই দিন ৫ ঘন্টা করে ক্লাস করে ফিকাহ শাস্ত্রের মতো একটি গুরুত্বপূর্ণ বিষয়ের মান রক্ষা করা কতটা সম্ভব? জানতে যোগাযোগ করেছিলাম রাজধানীর কুড়িল বিশ্বরোডে অবস্থিত শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের মহাপরিচালক মুফতি মিযানুর রহমান সাঈদ-এর সাথে, তিনি বলেছেন, ‘কুরআন-সুন্নাহ ইজমা কিয়াসের মাধ্যমে উদ্ভাবিত বিধি-বিধানের নাম ফিকfহ। কারো প্রশ্নের ভিত্তিতে শরীয়তের বিধি-বিধান জানিয়ে দেওয়ার নাম ফতোয়া প্রদান। কুরআন সুন্নাহের সারমর্ম উদ্ধার করে ইজমা কেয়াসের ভিত্তিতে সাধারণ মানুষকে শরীয়তের বিধি-বিধান জানাতে একজন আলেমকে যোগ্য করে তোলার জন্য খোলা হয়েছে ফতোয়া বিভাগ। জাতির সামনে ফতোয়া উপস্থাপন করার মতো গুরুত্বপূর্ণ বিষয়টিকে এত হালকা করে দেখার কোন সুযোগ নেই।’

সরাসরি ওস্তাদের সংস্পর্শে থেকে ১ বছরের যেসব ফতোয়া বিভাগ রয়েছে এর মাধ্যমেও ফতোয়ার মূল উদ্দেশ্য অর্জন হয় না উল্লেখ করে তিনি বলছেন, দেশে এক বছরের যেসব ফতোয়া বিভাগ রয়েছে এগুলোকে আমি দারুল ইফতার মধ্যে গণ্য করি না। এক বছরের বাইরে অনলাইনের জুম ক্লাসের মাধ্যমে যেখানে শিক্ষার্থীরা সরাসরি ওস্তাদের সংস্পর্শ পাচ্ছে না, কিতাবের গভীরতায় ঢুকার সুযোগ পাচ্ছে না, একে কোনভাবে ফতোয়া বিভাগ বলা যায় না।

বর্তমানে আধুনিকায়নের নামে অনলাইন প্লাটফর্ম এবং যেসব শর্ট কার্টের ব্যবস্থাপনা চালু হচ্ছে- এসবের মাধ্যমে শিক্ষাব্যবস্থাকে এক ধরনের হুমকির মুখোমুখি করা হচ্ছে বলে অভিমত ব্যক্ত করেছà