মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ।। ২৫ কার্তিক ১৪৩৩ ।। ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০৩০ সালের মধ্যে ট্রেনে সৌদিসহ ছয় উপসাগরীয় দেশ ভ্রমণের সুযোগ সংস্কার ও বিচারে স্থবিরতায় পরাজিত শক্তির আস্ফালন বাড়ছে: পীর সাহেব চরমোনাই কপ-৩১ সম্মেলনে ভাষণের আগে এরদোগানের ‘সুখবর’ ঘোষণা পীর বাবাকে দিয়ে দোয়া করানো কি আবশ্যক? জামিয়া আশরাফিয়ার আহত শিক্ষার্থীদের সুচিকিৎসা নিশ্চিতের আহ্বান জমিয়তের জামিয়া আশরাফিয়ার আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে হেফাজত মহাসচিব ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৫ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মাদরাসার শিক্ষার্থীদের নামমাত্র মূল্যে কিতাব দেবে মাকতাবাতুল ইসলাম জামিয়া আশরাফিয়ার অগ্নিকাণ্ডে ব্যথিত আমিরে মজলিস, জানালেন সমবেদনা অগ্নিদগ্ধ মাদরাসা শিক্ষার্থীদের বিনামূল্যে চিকিৎসা দিচ্ছে সরকার

বরিশালের সাবেক মেয়র আহসান হা‌বিব কামাল মারা গেছেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বরিশাল সি‌টি করপোরেশনের সাবেক মেয়র বিএনপিনেতা আহসান হা‌বিব কামাল ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শ‌নিবার রাত ১১টায় রাজধানীর বনানীর বাসভবনে তি‌নি মারা যারন। তার বয়স হয়ে‌ছি‌ল ৬৮ বছর। তি‌নি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

এ তথ্য নি‌শ্চিত করেছেন আহসান হা‌বিব কামালের ছেলে কামরুল আহসান রুপম। তি‌নি বলেন, ‘বাবা কিডনিজনিত অসুস্থতায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ১৪ দিন চি‌কিৎসাধীন ছিলেন। শুক্রবার তাকে বনানীর বাসায় নিয়ে আসা হয়। শ‌নিবার রাতে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে রাত ১১টায় বাসায় মারা যান তি‌নি।’

আহসান হা‌বিব কামাল ব‌রিশাল মহানগর বিএন‌পির সাবেক সভাপ‌তি এবং কেন্দ্রীয় বিএন‌পির সাবেক মৎস‌্যজীবী বিষয়ক সম্পাদক। এ ছাড়া ব‌রিশাল পৌরসভার সাবেক চেয়ারম‌্যান ছিলেন তি‌নি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ