শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

ইসির সঙ্গে আওয়ামী লীগের সংলাপ বিকেলে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ক্ষমতাসীন আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সঙ্গে আজ রোববার সংলাপে বসবে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্য দিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ শেষ হচ্ছে।

রোববার (৩১ জুলাই) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ইসির সঙ্গে সংলাপে বসবে জাতীয় সংসদের প্রধান বিরোধীদল জাতীয় পার্টি। পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের নেতৃত্বে প্রতিনিধি দল এই সংলাপে অংশ নেবে বলে জানা গেছে।

এ ছাড়া সকাল ১০টায় নির্বাচন কমিশন কার্যালয়ে ২০২১ পঞ্জিকা বছরের নিরীক্ষিত হিসাব প্রতিবেদন দাখিল করবে আওয়ামী লীগ। পরে বিকেল ৩টায় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে আওয়ামী লীগ প্রতিনিধি দল ইসির সংলাপে অংশ নেবে।

গত ১৭ জুলাই থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে উপলক্ষে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছে ইসি। প্রথমদিন সংলাপে বসে চারটি দল। প্রতিটি দল থেকে ১০ জন করে প্রতিনিধির এ সংলাপে অংশগ্রহণের সুযোগ রেখেছে ইসি।

তবে এবারও ইসির সংলাপে যোগ দেয়নি বিএনপি। এর আগে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসি সংলাপ করলেও বিএনপি তাতেও অংশ নেয়নি। এছাড়া দলটির জোটে থাকা অন্যান্য দল এবং আওয়ামী লীগের জোটে থাকা বেশ কয়েকটি দলও সংলাপে অংশ নেয়নি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ