মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ।। ২৫ কার্তিক ১৪৩৩ ।। ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০৩০ সালের মধ্যে ট্রেনে সৌদিসহ ছয় উপসাগরীয় দেশ ভ্রমণের সুযোগ সংস্কার ও বিচারে স্থবিরতায় পরাজিত শক্তির আস্ফালন বাড়ছে: পীর সাহেব চরমোনাই কপ-৩১ সম্মেলনে ভাষণের আগে এরদোগানের ‘সুখবর’ ঘোষণা পীর বাবাকে দিয়ে দোয়া করানো কি আবশ্যক? জামিয়া আশরাফিয়ার আহত শিক্ষার্থীদের সুচিকিৎসা নিশ্চিতের আহ্বান জমিয়তের জামিয়া আশরাফিয়ার আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে হেফাজত মহাসচিব ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৫ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মাদরাসার শিক্ষার্থীদের নামমাত্র মূল্যে কিতাব দেবে মাকতাবাতুল ইসলাম জামিয়া আশরাফিয়ার অগ্নিকাণ্ডে ব্যথিত আমিরে মজলিস, জানালেন সমবেদনা অগ্নিদগ্ধ মাদরাসা শিক্ষার্থীদের বিনামূল্যে চিকিৎসা দিচ্ছে সরকার

রেলের মতো দেশটাই মৃত্যুফাঁদে পরিণত হয়েছে: ইসলামী আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রেলের মতো দেশটাই মৃত্যুফাঁদে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।

তিনি বলেন, রেল দুর্নীতি ও মৃত্যুর বিভীষিকাময় আধারে পরিণত হয়েছে। টিকেট নিয়ে দুর্নীতি, উম্মুক্ত রেলগেট আর সেবা গ্রহিতার সাথে দুর্ব্যবহারের যে চিত্র রেলখাতে দেখা যাচ্ছে তা কেবল রেলের নয় বরং গোটা বাংলাদেশের চিত্র।

তিনি বলেন, বর্তমান সরকার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে আক্ষরিক অর্থেই হত্যা করেছে। তিনি বলেন, আদমশুমারীতে ভুল তথ্য, রিজার্ভের প্রকৃত মজুদ নিয়ে ছলচাতুরী, বিদ্যুৎ উৎপাদনের তথ্যে কারসাজী, প্রাথমিক জ্বালানী সংগ্রহে ভঙ্গুর অবস্থা। সার্বিক মিলিয়ে ৫১ বছরের বাংলাদেশের আজ এক বিপদজনক পরিস্থিতিতে ফেলেছে। এর সুরাহা করতে হলে অবিলম্বে ভোটারবিহীন সরকার পরিবর্তন করে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।

আজ শনিবার বিকেলে পুরানা পল্টনস্থ কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাহী পরিষদের নিয়মিত সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন ও অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারি মহাসচিব মাওলানা আব্দুল কাদের।

মাওলানা শেখ ফজলে বারী মাসউদ ও মাওলানা ইমতিয়াজ আলম, সাংগঠনিক সম্পাদক কেএম আতিকুর রহমান, সহকারি সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন, মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, জিএম রুহুল আমীন, মাওলানা খলিলুর রহমান, মাওলানা মাহমুদুল হাসান ও উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা লোকমান হোসাইন জাফরী, হাফেজ মাওলানা শেখ ফজলুল করীম মারূফ, মাওলানা দেলাওয়ার হোসাইন সাকী, মাওলানা নেছার উদ্দিন, নূরুল ইসলাম আল আমীন, আলহাজ্ব আব্দুর রহমান, এডভোকেট শওকত আলী হাওলাদার, মাওলানা এবিএম জাকারিয়া প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ