শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

দেশে ফিরেছেন ৩৫ হাজার ৩৮৯ জন হাজী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পবিত্র হজ পালন শেষে এ পর্যন্ত ৯৭টি ফিরতি হজ ফ্লাইটে ৩৫ হাজার ৩৮৯ জন হাজী দেশে ফিরেছেন। বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের ৫০টি ও সউদী এয়ারলাইন্সের ৪২টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ৫টি বিমানে হাজিরা দেশে ফিরেছেন হজ বুলেটিনের এক প্রতিবেদনে জানানো হয়।

গত ১৪ জুলাই ফিরতি হজ ফ্লাইট শুরু হয়েছে। চলতি বছর ১৬৫টি হজ ফ্লাইটে বাংলাদেশ থেকে ৬০ হাজার ১৪৬জন হজ যাত্রী সৌদি আরব গিয়েছেন। সউদী আরবে বাংলাদেশের চিকিৎসা কেন্দ্র থেকে ৩২ হাজার ৮৫০ জন হজযাত্রীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

২৯ জুলাই রাত ২টায় প্রকাশিত হজ বুলেটিনে বলা হয়েছে, সরকারি ব্যবস্থাপনায় শেষ পর্যায়ে আগত সকল হাজি এখন মদিনায় অবস্থান করছেন। হাজিরা মদিনায় রাসূল (স.) এর রওজা মোবারক জিয়ারত, রিয়াজুল জান্নাতে নামাজ আদায়, মদিনায় ৮ দিন অবস্থান এবং মসজিদে নববীতে দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ আদায়সহ বিভিন্ন ইবাদত-বন্দেগীর মধ্য দিয়ে দিন অতিবাহিত করছেন।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ