শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

কেন সমকামিতায় লাগাম টানতে বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিশ্বজুড়েেই বাড়ছে মাঙ্কিপক্সের সংক্রমণ। সমকামিদের মধ্যেই এই ভাইরাসের সংক্রমণ বেশি দেখা দিচ্ছে বলে দাবি করেছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদরোস আধানোম গেব্রেয়াসুস।

পরিস্থিতি সামাল দিতে সমকামিতায় লাগাম টানার আহ্বান জানিয়েছে তিনি। গতকাল বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার সংবাদ সম্মেলনে এই আহ্বান জানানো হয়।

সংবাদ সম্মেলনে সংস্থা প্রধান তেদরোস আধানোম গেব্রেয়াসুস বলেন, ‘যে পুরুষরা সমকামি তাদের মধ্যে এই সংক্রমণ দেখা দেয়। আপনারা এই মুহূর্ত থেকে যৌন সঙ্গী কমান। নতুন সঙ্গীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের বিষয়টিও পুনর্বিবেচনা করুন।’

নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনে গত সপ্তাহে প্রকাশি এক গবেষণায় দেখা যায়, মাঙ্কিপক্সে আক্রান্ত ৯৮ শতাংশ মানুষ সমকামি অথবা উভকামি। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলছেন, যে কেউই এই রোগে আক্রান্ত হতে পারেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ৭৮টি দেশে মাঙ্কিপক্সে আক্রান্ত ১৮ হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছে। যার মধ্যে ৭০ শতাংশ ইউরোপে ও ২৫ শতাংশ যুক্তরাষ্ট্রে। গত মে মাস থেকে এ পর্যন্ত মাঙ্কিপক্সে পাঁচ জনের মৃত্যু হয়েছে। সূত্র: আল জাজিরা

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ