মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ।। ২৫ কার্তিক ১৪৩৩ ।। ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৫ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মাদরাসার শিক্ষার্থীদের নামমাত্র মূল্যে কিতাব দেবে মাকতাবাতুল ইসলাম জামিয়া আশরাফিয়ার অগ্নিকাণ্ডে ব্যথিত আমিরে মজলিস, জানালেন সমবেদনা অগ্নিদগ্ধ মাদরাসা শিক্ষার্থীদের বিনামূল্যে চিকিৎসা দিচ্ছে সরকার জামিয়া আশরাফিয়া পরিদর্শনে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের নেতারা সিলেটে বৃহস্পতিবার শুরু হচ্ছে আঞ্জুমানের ১০ সালা দস্তারবন্দী সম্মেলন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত জামিয়া আশরাফিয়া পরিদর্শনে বেফাক নেতৃবৃন্দ জামিয়া আশরাফিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করছে: রাষ্ট্রপতি জামিয়া আশরাফিয়ায় অগ্নিকাণ্ডের ঘটনায় আল-হাইআতুল উলয়ার উদ্বেগ

নভেম্বরের পর প্রথম ও দ্বিতীয় ডোজের টিকা মিলবে না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনা ভাইরাসের প্রথম ও দ্বিতীয় ডোজের টিকার মেয়াদ নভেম্বরে শেষ হবে। ওই সময়ের পর চাইলেও প্রথম ও দ্বিতীয় ডোজের টিকা নিতে পারবে না কেউ। এছাড়া নতুন করে টিকা কেনার সম্ভাবনাও কম।

মঙ্গলবার (২৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের টিকা ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব শামসুল হক এ তথ্য জানান।

দেশে বর্তমানে প্রথম ও দ্বিতীয় ডোজের দেড় কোটি টিকা মজুত আছে জানিয়ে তিনি বলেন, যারা এখনো এই দুই ডোজ গ্রহণ করেননি, দ্রুত তাদের নিয়ে নেওয়া উচিত। বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করা টিকার মেয়াদ নভেম্বরে শেষ হবে। কোনো টিকা ২১, কোনো টিকা ২৩, কোনো টিকা ৩০ নভেম্বরের পর আর ব্যবহার করা যাবে না।

তিনি বলেন, দেশে এখনো ৩৩ লাখ মানুষ প্রথম ও ৯৪ লাখ মানুষ দ্বিতীয় ডোজের টিকা নেননি। তবে বুস্টার ডোজের টিকার পর্যাপ্ত মজুত রয়েছে।

শামসুল হক বলেন, টিকা নেওয়ার ক্ষেত্রে মানুষের গড়িমসি লক্ষ করা গেলেও বুস্টার ডোজ কার্যক্রম চলমান থাকবে। এখনো সাড়ে ৬ কোটি মানুষ বুস্টার ডোজ নেননি। টিকা গ্রহণে মানুষের সাড়াও কম মিলছে বলে জানান তিনি।

এই কর্মকর্তা আরও জানান, আগস্ট থেকে শুরু হবে ৫ থেকে ১১ বছর বসয়সীদের টিকা কার্যক্রম। এজন্য নিবন্ধন শুরু হয়েছে। সবমিলিয়ে টিকা পাবে ৪ কোটি ২০ লাখ শিশু।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ