মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ।। ২৫ কার্তিক ১৪৩৩ ।। ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত জামিয়া আশরাফিয়া পরিদর্শনে বেফাক নেতৃবৃন্দ জামিয়া আশরাফিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করছে: রাষ্ট্রপতি জামিয়া আশরাফিয়ায় অগ্নিকাণ্ডের ঘটনায় আল-হাইআতুল উলয়ার উদ্বেগ শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি চাওয়ার আইনগত সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ইসরায়েলি কারাগারে কুরআনের হাফেজা হলেন ফিলিস্তিনি তরুণী পূর্ণিমার পূর্বে চাঁদ শিল্পাঞ্চলের নিরাপত্তায় তিন জেলায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন বাড়ি ফেরার পথে মাদরাসাছাত্রীর মৃত্যু ‘বাতিল ও ভ্রান্ত মতবাদের বিরুদ্ধে সোচ্চার হওয়া কওমি আলেমদের দায়িত্ব’

অতীত অভিজ্ঞতায় সংলাপে যাইনি, পরিবেশ না হলে নির্বাচনেও যাবো না: চরমোনাই পীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, অতীত অভিজ্ঞতায় সংলাপে যাইনি, পরিবেশ না হলে নির্বাচনে যাবো না।

আজ সোমবার গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, নির্বাচন কমিশন নিয়ে প্রেসিডেন্ট যে সংলাপে ডেকেছিলেন তখন আমরা আন্তরিকভাবেই মনে করেছিলাম দেশ, জাতি এবং জনগণের জন্য কল্যাণকর হবে। তাই সেই সংলাপে উপস্থিত হয়ে দেশ এবং জনগণের জন্য কল্যাণমূলক যে আলোচনাগুলো সেগুলো আমরা নিয়মতান্ত্রিকভাবেই করেছিলাম। কিন্তু বিগত দিনে আমরা হতাশ হয়েছি, কারণ প্রেসিডেন্টসহ ইসি আমাদের আলোচনার মূল্য না দিয়ে তারা তাদের মতোই কার্যক্রম পরিচালনা করছে।

তাদের কাছে যাওয়ার পরে আমরা দেশ ও জাতির জন্য কল্যাণকর কিছু আশা করছি না। তাই আমরা বলেছি, আমাদের পেশ করা পরামর্শ এবং সংবিধান অনুযায়ী যদি আপনারা ইসি গঠন না করেন তাহলে সেই ইসির ব্যাপারে আমরা সমর্থন জানাতে পারি না। আর ইসির সঙ্গে সংলাপে অংশ নেয়া দলগুলোর কথায় আমরা যেটা লক্ষ্য করেছি, এই ইসির মাধ্যমে একটা সুন্দর এবং সুষ্ঠু নির্বাচন হবে সেটা আশা করা যায় না। আর এটা দেশ জাতি এবং জনগণের জন্য কল্যাণকর হবে মনে করেই ইসির সংলাপে যাচ্ছি না।

সরকারকে পরামর্শ দিয়ে তিনি বলেন, আমরা বলেছি, সরকারকে আন্তরিক হতে হবে এবং তারা ক্ষমতালোভী না হয়ে যদি দেশপ্রেমিক হয় তাহলে এই সংকট উত্তরণ সম্ভব।

-এটি