শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

হিলি স্থলবন্দর দিয়ে চাল আমদানি শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশের বাজারে চালের মূল্য নিয়ন্ত্রণে রাখতে চালের আমদানি শুল্ক কমানো ও বেসরকারি পর্যায়ে চাল আমদানির অনুমতি দেওয়ায় দীর্ঘ দশ মাস বন্ধ ছিলো। ১০ মাস পরে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে।

শনিবার (২৩ জুলাই) দুপুর সাড়ে ১২টায় ভারত থেকে ৭৪ টন ওজন সম্বলিত দুটি চালবাহী ট্রাক দেশে প্রবেশের মধ্য দিয়ে বন্দর দিয়ে আবারও চাল আমদানি শুরু হয়। নওগাঁর একে ট্রেডিং নামের এক আমদানিকারক এসব চল আমদানি করেছেন।

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, চাল আমদানিতে ৬২ দশমিক ৫ ভাগ শুল্ক আরোপ থাকায় গত ৩১ আগস্টের পর থেকে বন্দর দিয়ে চাল আমদানি বন্ধ ছিল। সম্প্রতি সরকার চালের আমদানি শুল্ক কমিয়ে ২৫ ভাগ করায় ও আমদানির অনুমতি দেওয়ার ফলে দীর্ঘ দশ মাসের বেশি সময় পর আজ থেকে আবারও বন্দর দিয়ে চাল আমদানি শুরু হয়েছে। এতে করে সরকারের রাজস্ব আয় যেমন বাড়বে তেমনি বন্দর কর্তৃপক্ষের দৈনন্দিন আয় বাড়বে। সেই সঙ্গে বন্দরে কর্মরত শ্রমিকদের আয়ও বাড়বে।

কাস্টমসের সকল প্রক্রিয়া শেষে আমদানিকারকরা চাল যেন দ্রুত খালাস করে দেশের বাজারে ছাড়তে পারে এজন্য বন্দর কর্তৃপক্ষেকে সবধরনের ব্যবস্থা গ্রহণ করে রাখা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ