বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৯ আশ্বিন ১৪৩৩ ।। ১৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘বাস্তবতার নিরিখেই স্থানীয় নির্বাচনের সময় পরিবর্তন হয়েছ’  বারিধারায় নির্মাণশ্রমিক নিহতের ঘটনায় ইসলামী শ্রমিক আন্দোলনের ৫ দফা দাবি একটি সম্প্রদায়ের বিরুদ্ধে একতরফা ব্যবস্থা উদ্বেগজনক: মাহমুদ মাদানী সিলেটে যুব জমিয়তের নবাগত সদস্যদের বরণ ও পরিচিতি সভা স্বাধীনতার দাবি থেকে স্বায়ত্তশাসনের পথে থাইল্যান্ডের মুসলিমরা? জাতিসংঘে ট্রাম্পের হুমকির কড়া জবাব দিলেন ইরানি প্রেসিডেন্ট বগুড়ায় ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষ: নিহত ২, আহত ৭ সমকামিতা: সামাজিক অবক্ষয় রোধে আমাদের করণীয় খুলনায় বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুন, দগ্ধ ঘুমন্ত শিশু জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিশ্বনেতাদের ৫ জরুরি পদক্ষেপের আহ্বান প্রধানমন্ত্রীর

চবি ছাত্রীকে যৌ*ন নির্যা*তনের অভিযোগে আটক ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগের মূলহোতা আজিমসহ চারজনকে আটক করেছে র‌্যাব-৭।

শুক্রবার (২২ জুলাই) রাতে চট্টগ্রামের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এরমধ্যে শুধু আজিম হোসেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং অন্য তিনজন বহিরাগত বলে নিশ্চিত করেছেন, র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ। ঘটনার সময় এই চারজনই সেখানে ছিলেন।

আটক হওয়া বহিরাগত তিনজনের মধ্যে বাবু ও শাফায়েত নামে দুজনের পরিচয় নিশ্চিত হওয়া গেলেও অন্যজনের নাম জানা সম্ভব হয়নি। বর্তমানে তাদের পতেঙ্গা র‌্যাব সদর দপ্তরে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

উল্লেখ্য,গত ১৭ জুলাই রাতে ক্যাম্পাসেই বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে যৌন নিপীড়ন ও বিবস্ত্র করে ভিডিও ধারণ করে দুষ্কৃতিকারীরা। ঘটনায় জড়িতদের গ্রেফতার ও ছাত্রীদের নিরাপত্তাসহ চার দফা দাবিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ