বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৯ আশ্বিন ১৪৩৩ ।। ১৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘বাস্তবতার নিরিখেই স্থানীয় নির্বাচনের সময় পরিবর্তন হয়েছ’  বারিধারায় নির্মাণশ্রমিক নিহতের ঘটনায় ইসলামী শ্রমিক আন্দোলনের ৫ দফা দাবি একটি সম্প্রদায়ের বিরুদ্ধে একতরফা ব্যবস্থা উদ্বেগজনক: মাহমুদ মাদানী সিলেটে যুব জমিয়তের নবাগত সদস্যদের বরণ ও পরিচিতি সভা স্বাধীনতার দাবি থেকে স্বায়ত্তশাসনের পথে থাইল্যান্ডের মুসলিমরা? জাতিসংঘে ট্রাম্পের হুমকির কড়া জবাব দিলেন ইরানি প্রেসিডেন্ট বগুড়ায় ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষ: নিহত ২, আহত ৭ সমকামিতা: সামাজিক অবক্ষয় রোধে আমাদের করণীয় খুলনায় বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুন, দগ্ধ ঘুমন্ত শিশু জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিশ্বনেতাদের ৫ জরুরি পদক্ষেপের আহ্বান প্রধানমন্ত্রীর

চবিতে ছাত্রী হেনস্তা: দুই শিক্ষার্থী আজীবন বহিষ্কার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের ঘটনায় অভিযুক্ত দুইজনকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে। তাদের বিশ্ববিদ্যালয়ে প্রবেশেও নিষিদ্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বহিষ্কৃত এ দুজন হলেন, ইতিহাস বিভাগের আজিম হোসেন ও নৃবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নুরুল আবছার বাবু।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শহিদুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, অপর দুই অভিযুক্ত মাসুদ রানা ও নুর হোসেন শাওনকে বহিষ্কারের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। তবে তারা চট্টগ্রামের হাটহাজারি কলেজের শিক্ষার্থী।

এর আগে চবির এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের ঘটনায় মূলহোতা আজিমসহ চারজনকে গ্রেপ্তার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৭। শুক্রবার রাতে রাউজান ও হাটহাজারী উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ