শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

ইসলাম ধর্মের সৌন্দর্য বিষয়ে মরগানের সঙ্গে আলোচনা করলেন রশিদ ও মঈন আলী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রফিকুল ইসলাম জসিম তিনজনই ইংল্যান্ড জাতীয় দলের বিশ্বকাপজয়ী ক্রিকেটার। তাদের মধ্যে দুইজন মুসলমান। দুজনেরই ধর্মপ্রাণ মুসলিম হিসেবে খ্যাতি রয়েছে ক্রিকেটববিশ্বে। কিছু দিন আগে জাতীয় দল ও ক্লাব থেকে ছুটি নিয়ে পবিত্র হজ করে এসেছেন রশিদ।

আগেই হজ করেছেন মঈন। দুই তারকা এবার সদ্য সাবেক হওয়া ইংলিশদের সীমিত ওভারের অধিনায়ক ইয়ন মরগানের সঙ্গে ইসলাম ধর্মের বিশ্বাস ও সৌন্দর্য নিয়ে আলোচনা করলেন।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইংল্যান্ডের প্রথম ওয়ানডে চলাকালীন গ্যালারিতে বলেছিলেন তারা। যেখানে অবসরের পর স্কাই স্পোর্টসের ধারাভাষ্যকারের ভূমিকায় ছিলেন মরগান। কথা বলেছেন মঈন আলীর সঙ্গে, যিনি প্রথম ব্রিটিশ মুসলিম হিসেবে ইংল্যান্ডের টি-টোয়েন্টি দলকে নেতৃত্ব দেন। সদ্য হজ শেষ করে দেশে ফেরা আদিল রশিদের সঙ্গেও কথা হয়।

হজের কারণে ভারতের বিপক্ষে সীমিত ওভারের সিরিজে খেলতে পারেননি রশিদ। এমনকি পরে ইয়র্কশায়ারের হয়ে টি-২০ ব্লাস্টেও অংশগ্রহণ করেননি। মরগানকে মঈন আলী বলেন, ‘হজ আমাদের ইসলাম ধর্মে পাঁচটি স্তম্ভের একটি। ক্রিকেটার হিসেবে আমাদের অনেকেই রোল মডেল হিসেবে জানে। তবে আমাদের মুসলিমদের মডেল হচ্ছে মহানবী (সঃ)। আমাদের ধার্মিক হিসেবে রোজা ও ইবাদত করতে হয়।’

আদিল রশিদ বলেন, ‘আপনি যেখানেই থাকেন না কেন এই ধর্ম আপনাকে ধৈর্য ও মহান হতে শেখাবে।’ পরে মরগান জানতে চান ইসলাম ধর্মের সৌন্দর্য ইংল্যান্ড দলের ড্রেসিং রুমে গ্রহণযোগ্যতা পেয়েছে কিনা? জবাবে মঈন বলেন, ‘ইংল্যান্ড দল বৈচিত্র্যকে আলিঙ্গন করেছে। এই বৈচিত্র্য দুর্দান্ত। আমরা এই বৈচিত্র্য অনেক ভালোবাসি।’

হজের কারণে অবশ্য রশিদকে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ও ইয়র্কশায়ার থেকে ছুটি দেওয়া হয়েছিল। জুনের শেষ সপ্তাহে তিনি সৌদি আরব যান ও জুলাইয়ের মাঝে ফেরেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ