শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

'শিক্ষকদের মর্যাদা রক্ষায় শিক্ষার সর্বস্তরে ধর্মীয় শিক্ষার বাস্তবায়ন করতে হবে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব ও নগর উত্তর সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেছেন, সম্প্রতি দেশে শিক্ষকদের প্রতি শিক্ষার্থীদের অসৌজন্যমূলক আচরণ লক্ষ্য করা যাচ্ছে। যা খুবই দুঃখজনক ও ব্যথাতুর বিষয়। শিক্ষা জাতির মেরুদণ্ড হলেও বর্তমান সময়ে শিক্ষকদের সাথে শিক্ষার্থীদের প্রকৃত চিত্র সচেতন মহলকে চিন্তিত করে ফেলেছে। শিক্ষাঙ্গনের এই চিত্র বদলাতে নাস্তিক্যবাদের শিক্ষা প্রতিষ্ঠার পথ গ্রহণ না করে শিক্ষার সর্বস্তরে ধর্মীয় শিক্ষা নিশ্চিত করতে হবে।

আজ শুক্রবার বিকেলে আস-সাঈদ মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সাথে জাতীয় শিক্ষক ফোরাম ঢাকা মহানগর উত্তর শাখার মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের নৈতিক মানবিক শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের পাশাপাশি পরিবারের অভিভাবকদেরকেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে। পুঁথিগত বিদ্যা থেকে আচরণগত শিক্ষার পূর্নতা আসেনা। এজন্য পরিবারের অভিভাবকদেরকেও এগিয়ে আসা জরুরী।

এসময় উপস্থিত ছিলেন- জাতীয় শিক্ষক ফোরাম ঢাকা নগর উত্তর সভাপতি উপাধ্যক্ষ মাও নেছার উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি প্রভাষক আব্দুস সবুর, সেক্রেটারি হাফিজুল হক ফাইয়াজ, জয়েন্ট সেক্রেটারি জাহিদুল ইসলাম জাহিদ, প্রশিক্ষণ সম্পাদক মুফতি আমীর হোসাইন, দফতর সম্পাদক মু. বাকি বিল্লাহ, অর্থ সম্পাদক এম. আব্দুর রহিম, কওমি মাদরাসা বিষয়ক সম্পাদক মুফতি আহসানুল্লাহ সিরাজসহ অন্যান্য নগর দায়িত্বশীলবৃন্দ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ